IND vs ENG: সচিনের বিরাট রেকর্ড ভাঙার মুখে কোহলি, ইংল্যান্ড সিরিজেই মহাকীর্তির অপেক্ষা

IND vs ENG: বৃহস্পতিবার নাগপুরে প্রথম একদিনের আন্তর্জাতিকে ভারত মুখোমুখি ইংল্যান্ডের। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিনটি ওডিআই-ই রয়েছে ভারতের হাতে।

গতকাল থেকেই নাগপুরে অনুশীলন শুরু করে দিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থরা। টি২০ সিরিজ খেলা ক্রিকেটাররা নাগপুরে পৌঁছেছেন গতকাল।

IND vs ENG

আসন্ন সিরিজে বিরাট কোহলি ভেঙে দিতে পারেন সচিন তেন্ডুলকরের ১৯ বছর ধরে অক্ষত একটি রেকর্ড। বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৬টি ওডিআইয়ে ১৩৪০ রান করেছেন, তিনটি শতরান ও ৯টি অর্ধশতরান রয়েছে।

বিরাট ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেললে তাঁর খেলা ওডিআইয়ের সংখ্যা বেড়ে হবে ২৯৮। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান দ্বৈরথ হতে চলেছে কোহলির ৩০০তম ওডিআই। নাগপুরে আগে কোহলি কখনও ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই খেলেননি।

কোহলি ২৯৫টি একদিনের আন্তর্জাতিকে ২৮৩টি ইনিংসে ৪৪ বার অপরাজিত থেকে ১৩৯০৬ রান করেছেন। সর্বাধিক স্কোর ১৮৩, গড় ৫৮.১৮। শতরান ৫০টি, অর্ধশতরান ৭২টি। গত বছর মাত্র তিনটি ওডিআই খেলেছেন কোহলি। শ্রীলঙ্কা সফরের ম্যাচগুলিতে ৫৮ রান করেছেন। সর্বাধিক ২৪, গড় ১৯.৩৩।

ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে কোহলি যদি ৯৪ রান করেন তাহলেই সচিন তেন্ডুলকরের আরেকটি রেকর্ড করায়ত্ত করবেন কিং কোহলি। একদিনের আন্তর্জাতিকে দ্রুততম হিসেবে ১৪ হাজার রান পূর্ণ করার রেকর্ড দখলের কাছাকাছিই পৌঁছে গিয়েছেন তিনি।

২০০৬ সালে নিজের ৩৫০তম ওডিআই ইনিংসে ১৪ হাজার রান পূর্ণ করেছিলেন মাস্টার ব্লাস্টার সচিন। পেশোয়ারে পাকিস্তানের বিরুদ্ধে। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ১৪ হাজার ওডিআই রান পূর্ণ করতে কুমার সঙ্গকারার লেগেছিল ৩৭৮টি ওডিআই ইনিংস। বিরাট কোহলি তাঁদের চেয়ে অনেক কম ইনিংসেই এই মাইলস্টোন স্পর্শ করতে চলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+