IND vs ENG: নাগপুরে আজ ভারত-ইংল্যান্ড ODI! একঝাঁক নজিরের দোরগোড়ায় রোহিত, বিরাট, শামিরা
IND vs ENG: আজ নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে প্রথম একদিনের আন্তর্জাতিকে মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড। এই স্টেডিয়ামে ভারত শেষ তিনটি ওডিআই জিতেছে।
দুই দলের ক্রিকেটারদের সামনেই একঝাঁক নজির গড়ার হাতছানি। এই প্রতিবেদনে সেদিকেই আলোকপাত করা হচ্ছে।

বিরাট কোহলি আর ৯৪ রান করলেই একদিনের আন্তর্জাতিকে দ্রুততম ব্যাটার হিসেবে ১৪ হাজার রানের রেকর্ডটি সচিন তেন্ডুলকরের কাছ থেকে ছিনিয়ে নেবেন। ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান রয়ছে সচিনের। ৬৯টি ম্যাচে ৩৯৯০ রান। কোহলির সেই রেকর্ড দখলে দরকার ১২ রান।
ডন ব্র্যাডম্যান, অ্যালান বর্ডার, স্টিভ স্মিথ, ভিভ রিচার্ডস ও রিকি পন্টিং ছাড়া আর কেউ আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ হাজার রান করতে পারেননি। সেই নজির ছুঁতে কোহলির প্রয়োজন আর ২১ রান।
আজকের ম্যাচে রোহিত শর্মা ২৪ রান করলেই ঢুকে পড়বেন ওডিআইয়ে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকার প্রথম দশে। বর্তমানে দশম স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড় (৩৪৪ ম্যাচে ১০৮৮৯ রান)।
২০০৪ সালে ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে কেরিয়ারের ১৩৩তম ইনিংসে ২০০তম ওডিআই উইকেটটি পেয়েছিলেন অজিত আগরকর। দ্রুততম ভারতীয় হিসেবে ২০০টি ওডিআই উইকেট দখল করে আগরকরের সেই কীর্তি ভাঙার অপেক্ষায় মহম্মদ শামি, দরকার ৫ উইকেট।
ইংল্যান্ডের সপ্তম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের বিরুদ্ধে ২ হাজার রান করতে জস বাটলারের দরকার ৯২ রান। আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০তম শিকার থেকে আদিল রশিদ চার উইকেট দূরে। এই মাইলস্টোন ইংল্যান্ডের স্পিনারদের মধ্যে ছুঁয়েছেন শুধু গ্রেম সোয়ান। ইংল্যান্ডের বোলারদের মধ্যে দ্রুততম ৫০টি ওডিআই উইকেট দখলের নজির গড়তে পারেন জোফ্রা আর্চার, দরকার আর ৩ শিকার।












Click it and Unblock the Notifications