IND vs ENG: সিরিজ জেতার লক্ষ্যে নামার আগে বিরাট স্বস্তিতে ভারত! ফিট কোহলি, বাদ পড়বেন কে?

IND vs ENG: কাল কটকের বরাবাটি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক খেলতে নামছে ভারত। তার আগেই পাওয়া গেল বিরাট স্বস্তির খবর।

হাঁটুর সমস্যার কারণে নাগপুরে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেননি বিরাট কোহলি। এখন বিরাট ফিট। কাল খেলবেন।

IND vs ENG

ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক আজ বলেন, কোহলি ফিট। তিনি দলের সঙ্গে আজ অনুশীলনও করছেন। তিনি খেলার জন্য প্রস্তুত। উল্লেখ্য, নাগপুরেও ম্যাচের আগের দিন অনুশীলন করেছিলেন। রাতে সমস্যা দেখা দেয়। কিছুটা ফোলাভাব ছিল।

ফলে সেই রাতেই শ্রেয়স আইয়ারকে ফোন করে রোহিত শর্মা বলেছিলেন, নাগপুরের ম্য়াচ খেলতে হতে পারে। শ্রেয়স তখন মুভি দেখা বন্ধ করে দ্রুত শুতে চলে যান। না হলে ওই ম্যাচে বিরাটেরই খেলার কথা ছিল। শ্রেয়স একাদশের বাইরে থাকতেন।

শ্রেয়স আইয়ার, শুভমান গিল ও অক্ষর প্য়াটেল নাগপুরে দুরন্ত অর্ধশতরান হাঁকিয়েছেন। ছন্দে থাকা ক্রিকেটারদের ভারত বাইরে রাখবে বলে মনে করা হচ্ছে না। বিরাট দলে এলে যশস্বী জয়সওয়াল, নাকি শ্রেয়স আইয়ার কে বাদ পড়বেন? এই প্রশ্নের উত্তরে কোটাক বলেন, আমি এটা বলতে পারব না। এটা অধিনায়ক রোহিত শর্মা ও হেড কোচ গৌতম গম্ভীরের বিষয়।

নাগপুরে বিরাট ম্যাচের দিন ফিটনেস টেস্টে পাস করতে পারেননি। ওডিআই অভিষেক হয় যশস্বী জয়সওয়ালের। তবে তিনি বড় রান পাননি। রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল দুজনেই ব্যর্থ হন। তিনে বিরাটের জায়গায় নেমে ৮৭ করেন শুভমান। বিরাট এলে গিলকে রোহিতের সঙ্গে ওপেন করতে দেখা যেতেই পারে।

শ্রেয়স আইয়ারের কথাতেই বোঝা গিয়েছিল, তাঁকে বাইরে রেখে যশস্বীকেই খেলাত ভারত। বিরাট খেলতে না পারায় দলে থাকেন শ্রেয়স। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যতটা সম্ভব বেশি ওডিআই যাতে যশস্বী খেলতে পারেন, তারই বন্দোবস্ত করছে ভারতের টিম ম্যানেজমেন্ট। এই পরিস্থিতিতে শ্রেয়সকে বসানো হলো কোহলি তিনে ও গিল চারে খেলতে পারেন। গিলকেও মিডল অর্ডারে দেখে নিতে পারে টিম ম্যানেজমেন্ট। কাল ভারত সিরিজ জিতে নিলে শেষ ম্য়াচে খেলানো হতে পারে রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+