IND vs ENG: বিরাট ABD-কে জানালেন মনের কথা, অনুষ্কার দেওর কীভাবে হাটে হাঁড়ি ভাঙলেন?

IND vs ENG: বিরাট কোহলিকে কি ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে পাবে ভারত? সেটাই এখন বড় প্রশ্ন। সম্প্রতি ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, বিরাট এখন দেশের বাইরে রয়েছেন।

বিসিসিআইয়ের তরফে বিরাটের ব্যক্তিগত জীবনযাপন নিয়ে চর্চা না করার কথা সংবাদমাধ্যমকে বলা হয়েছিল। কিন্তু এবার এবি ডি ভিলিয়ার্স জানিয়ে দিলেন, বিরাটের টেস্ট সিরিজ না খেলার কারণ।

IND vs ENG: বিরাট ABD-কে জানালেন মনের কথা

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলার সময় থেকেই বিরাট কোহলির সঙ্গে দারুণ বন্ধুত্ব দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের। ব্যাড প্যাচ কাটাতেও এবিডির পরামর্শে সমৃদ্ধ হয়েছিলেন কিং কোহলি। মাঠে, মাঠের বাইরে তাঁদের অন্তরঙ্গতার নানা কথার সাক্ষী ক্রিকেটপ্রেমীরা।

বিরাট কোহলি দ্বিতীয়বারের জন্য বাবা হতে চলেছেন বলে অনেকদিন ধরে জল্পনা চলছে সংবাদমাধ্যমে। অনুষ্কা শর্মার বেবি বাম্প আড়ালের জন্য বিশেষ পোশাক ব্যবহার করা সেই চর্চায় ইন্ধন জোগায়। যদিও এখনও এই বিষয় নিয়ে বিরাট বা অনুষ্কা কিছুই জানাননি। মনে করা হচ্ছে, বরাবরের মতো সুখবর জানাবেন সোশ্যাল মিডিয়াতেই।

ইউটিউব চ্যানেলে এবিডি-র কাছে এক ভক্ত বিরাট সম্পর্কে জানতে চেয়েছিলেন। বিরাট কেমন আছেন, সে ব্যাপারে ডি ভিলিয়ার্স কিছু জানেন কিনা সেই প্রশ্নই রেখেছিলেন ওই কোহলি-ভক্ত। তার উত্তরে বিরাট কোহলির সঙ্গে তাঁর আলাপচারিতা পড়ে শোনান ডি ভিলিয়ার্স। যা এখন রীতিমতো ভাইরাল।

এবিডি বলেন, আমি জানি যে বিরাট ভালোই আছেন। তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। সে কারণেই প্রথম দুটি টেস্ট খেলতে পারছেন না। আমি কোনও কিছু কনফার্ম করছি না। তবে আমিও সকলের মতো তাঁর মাঠে ফেরার প্রহর গুনছি। তবে স্বস্তি একটাই, তিনি ভালো আছেন, খুশিতেই আছেন।

এরপরই বিরাটের সঙ্গে তাঁর চ্যাট পড়ে শোনান এবিডি। বিরাটের কাছে তিনি একই কথা জানতে চেয়েছিলেন, কেমন আছেন কোহলি? বিরাট জানান, পরিবারের সঙ্গে রয়েছেন। ডি ভিলিয়ার্স এরপরই হাটে হাঁড়ি ভাঙেন। তিনি বলেন, বিরাট-অনুষ্কা দ্বিতীয় সন্তানের অপেক্ষায়। পরিবারের সঙ্গে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সময় কাটাচ্ছেন।

বিরাটের সততার প্রশংসা করে এবিডি বলেন, সব মানুষেরই উচিত পরিবারকে প্রাধান্য় দেওয়া। শুধু পরিবারের সঙ্গে কাটানো নিয়ে বিরাটকে বিচার করা উচিত নয়। আমরা সকলেই তাঁকে মিস করছি। কিন্তু তা সত্ত্বেও বলব, বিরাট সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। তবে বিরাট দেশে না বিদেশে রয়েছেন সে ব্যাপারে কিছু জানাননি এবিডি। বিরাট ও অনুষ্কার ভক্তরা এখন সুখবরের অপেক্ষায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+