IND vs ENG: ভারতীয় দলে নতুন দায়িত্বে অক্ষর, ভিন্ন ভূমিকাতেও দিলেন চমক, দেখুন ভিডিও
মঙ্গলবার টি২০ সিরিজের তৃতীয় ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল। কলকাতা, চেন্নাইয়ে সহজ জয় পাওয়ার পর এবার রাজকোটে খেলতে নামছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা আন্তর্জাতিক টি২০ থেকে অবসরের পর ক্ষুদ্রতম ফর্ম্যাটে ভারতীয় দলের স্থায়ী অধিনায়ক হয়েছেন সূর্যকুমার যাদব। হার্দিক পাণ্ডিয়া নন, তাঁর ডেপুটির দায়িত্বে পেয়েছেন অক্ষর প্যাটেল। এবার নিজের রাজ্যে খেলতে নামার আগে অতিরিক্ত দায়িত্ব পেলেন অক্ষর।
গুজরাতের বাসিন্দা হওয়ায় ভারতীয় দলের সাজঘরে বাপু নামেই পরিচিত অক্ষর। সতীর্থরা তাঁকে বাপু বলেই সম্মোধন করেন। সেই বাপুই রাজকোটে ম্যাচের আগে ভিন্ন ভূমিকায় দেখা গেল তাঁকে। এমনিতেই ভারতীয় দলের সহ অধিনায়কত্ব করছেন অক্ষর। ক্রিকেটার থেকে ভ্লগার হলেন অক্ষর। ভারতীয় দলের চেন্নাই থেকে রাজকোট যাত্রার টুকরো টুকরো ভিডিও তুলে ধরলেন। বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়া পেজে এই গোটা ভিডিওটি তুলে ধরা হয়েছে।

বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে ভ্লগ অত্যন্ত জনপ্রিয়। অনেক সেলেব্রিটি বিভিন্ন বিষয়ের ভ্লগ বানান। পেশাদার ভ্লগারদের সংখ্যাও দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু অক্ষর প্যাটেল যে পেশাদার ভ্লগার নয় তা গোটা ভিডিওতে বোঝাই গেল না। চেন্নাইয়ের হোটেলে যাত্রা শুরু থেকে টিম বাসে বিমানবন্দর পৌঁছানো , বিমানে করে রাজকোটের হোটেলে পৌঁছানো পর্যন্ত গোটা যাত্রাপথটি এবং সতীর্থদের কর্মকাণ্ড তুলে ধরেছেন অক্ষর।
ভিডিও-র শুরুতেই চেন্নাইয়ে নিজের হোটেলের ঘরে বসে অক্ষর বলেন, আজ আপনাদের ভ্লগ করে দেখাবেন। এরপর ভিডিওতে দেখা যায়, রমনদীপ সিং, হার্দিক পাণ্ডিয়া এবং রবি বিষ্ণোইয়ের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাঁকে। পাশাাশি টিম বাসে যাওয়ার সময় বোলিং কোচ মর্নি মরকেলের সঙ্গে কথা বলতে দেখা যায় অক্ষরকে। তিনি তাঁকে জিজ্ঞেস করেন কে আপনার প্রিয় বোলার, উত্তরে মরকেল বলেন অক্ষরই আমার প্রিয় বোলার।
𝙏𝙚𝙖𝙢 𝙑𝙡𝙤𝙜 🎬
— BCCI (@BCCI) January 27, 2025
Chennai ✈️ Rajkot
Presenting Axar Patel in a never seen before Avatar 😎
The #TeamIndia vice-captain goes behind the cam 🎥#INDvENG | @IDFCFIRSTBank | @akshar2026 pic.twitter.com/RuTGW8ChYN
এরপর বিমানবন্দরে বিভিন্ন ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন। অক্ষরের কীর্তি দেখে তুমুল হেসে উঠেন হার্দিক পাণ্ডিয়া। এরপর বিমানে অভিষেক শর্মার কাছে তিনি যান, হালকা ঘুমিয়ে থাকা অভিষেককে ডাকেন এবং জিজ্ঞেস করেন কি করছ, উত্তর অভিষেক বলেন এখন কি নাচ করব। এরপর রাজকোটে নামেন ভারতীয় দলের সদস্যরা। । ভিডিওর শেষে রাজকোটের হোটেলে উষ্ণ অভ্যর্থনা নিতে দেখা যায় টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের।
আপাতত সিরিজে ২-০ ফলে এগিয়ে আছে ভারতীয় দল। রাজকোটে জিততে পারলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে ভারতীয় দলের।












Click it and Unblock the Notifications