IND vs ENG: ডেথ ওভারই ডোবাল ভারতকে, ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বললেন সূর্য

IND vs ENG: ভারত রাজকোটে হারার মূল ফ্যাক্টর হিসেবে উঠে আসছে ডেথ ওভারের পারফরম্যান্স। এমনকী মাঝের ওভারের রানও ফারাক গড়ল অনেকটাই।

অধিনায়ক সূর্যকুমার যাদবের কথাতেও ডেথ ওভারের পারফরম্যান্স নিয়ে হা-হুতাশ। নিট ফল, ভারতকে সিরিজ জয়ের জন্য অপেক্ষা করতে হবে শুক্রবার পুণেতে অনুষ্ঠেয় চতুর্থ টি২০ আন্তর্জাতিকের জন্য।

IND vs ENG

ইংল্যান্ড ও ভারতের প্রথম ৬ ওভারের পারফরম্যান্সে খুব একটা পার্থক্য নেই। ইংল্যান্ড তুলেছিল ৬ ওভারে ১ উইকেটে ৫২, ভারত তোলে ৩ উইকেটে ৫১। ৭ থেকে ১৫ ওভারে ইংল্যান্ড যেখানে ৫ উইকেট হারালেও ৭১ রান তোলে, সেখানে ভারত ২ উইকেট হারিয়েও ৪৯ রানের বেশি তুলতে পারেনি।

ডেথ ওভার, অর্থাৎ ১৬ থেকে ২০ ওভারের মধ্যে ইংল্যান্ড তিন উইকেট হারায়, তোলে ৪৮ রান, ভারত সেখানে ৪৫ রান তুলতেই চার উইকেট হারায় এই সময়কালে। ইংল্যান্ডের স্কোর ১৬ ওভারে ছিল ৮ উইকেটে ১২৭। সেখান থেকে তারা তোলে ৯ উইকেটে ১৭১।

গুরুত্বপূর্ণ হলো লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদদের ব্যাটিং। নবম উইকেট জুটিতে লিভিংস্টোন ও রশিদ ৭ বলে ২০ এবং দশম উইকেটে অবিচ্ছেদ্য জুটিতে ১৮ বলে ২৪ রান যোগ করেন মার্ক উড ও আদিল রশিদ। উল্লেখ্য, ইংল্যান্ড জিতল কিন্তু ২৬ রানে। ফলে শেষের দিকে রান গুরুত্বপূর্ণ হয়ে গেল।

সূর্যকুমার যাদব বলেন, পরের দিকে শিশির বেশি পড়বে ভেবে ফিল্ডিং নিয়েছিলাম। হার্দিক ও অক্ষর যখন ক্রিজে, তখনও ২৪ বলে ৫৫ রান দরকার ছিল। ফলে মনে হচ্ছিল, ম্যাচ আমাদের হাতেই রয়েছে। কিন্তু কৃতিত্ব দিতেই হবে আদিল রশিদকে। তিনি আমাদের স্ট্রাইক রোটেটের সুযোগ দেননি। দেখালেন কেন তিনি বিশ্বমানের বোলার।

সূর্যকুমারের কথায়, আমরা সব সময়ই টি২০ থেকে শিখতে থাকি। ৮ উইকেটে ১২৭ থেকে ১৭০-এর বেশি রানে যাওয়াটা বাড়াবাড়ি। ব্যাটিংয়েও কিছু ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে সব ঠিকঠাক করতে হবে। মহম্মদ শামি ভালো বল করেছেন। তবে আরও বেশি যত খেলবেন তত বোলিং উন্নত হবে। বরুণ চক্রবর্তী যেভাবে শৃঙ্খলা দেখাচ্ছেন, কঠোর পরিশ্রমের সুফল পাচ্ছেন, তাতে খুশি সূর্য।

ম্যাচের সেরা বরুণ বলেন, জিততে পারলাম না বলে খারাপ লাগছে। তবে এটাই খেলার চরিত্র। এই হার পিছনে ফেলে ঘুরে দাঁড়াতে হবে। নিজের ধারাবাহিকতা বজায় রাখতে চান বরুণ। এক ওভারের স্পেল নিয়ে আক্ষেপ নেই। তিনি বলেন, কখনও সূর্য আমাকে দিয়ে টানা বোলিং করান। ফলে সব পরিস্থিতির জন্য তৈরি থাকি। ফ্লিপার নিয়ে যেভাবে পরিকল্পনা করেছি তা কাজে দিচ্ছে। এখন যা বল করছি, তার থেকেও আরও উন্নত বোলিং করতে পারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+