Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ENG: বরুণ প্রথম ভারতীয় হিসেবে গড়লেন অনন্য কীর্তি! ব্রুকদের খোঁচা অশ্বিন, ভনের

IND vs ENG: বরুণ চক্রবর্তী চলতি টি২০ সিরিজে দুরন্ত ফর্মে। আজ রাজকোটে তৃতীয় টি২০ আন্তর্জাতিকে তিনি ইংল্যান্ডের ৯টির মধ্যে পাঁচটি উইকেট একাই নিলেন।

এই নিয়ে টি২০ আন্তর্জাতিকে দ্বিতীয়বার ইনিংসে পাঁচ উইকেট দখল করলেন বরুণ। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক টি২০ সিরিজে ভারতের বিরুদ্ধে প্রথম বোলার হিসেবে ঝুলিতে পুরলেন দশম উইকেট।

IND vs ENG

কলকাতায় ৪ ওভারে ২৩ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সে খেলা তামিলনাড়ুর নির্ভরযোগ্য স্পিনার বরুণ। চেন্নাইয়ে তিনি ৪ ওভার হাত ঘুরিয়ে ২টি উইকেট নিয়েছিলেন ৩৮ রান দিয়ে। আজ বরুণ ৪ ওভারে ২৪ রান দিয়ে পেলেন পাঁচ উইকেট।

বরুণ আজ প্রথম ফেরান জস বাটলারকে (২২ বলে ২৪)। এরপর জেমি স্মিথ (৪ বলে ৬) ও জেমি ওভার্টনকে (১ বলে ০) পরপর দুই বলে ফেরান। ব্রাইডন কার্স (৪ বলে ৩) ও জোফ্রা আর্চার (২ বলে ০)-ও বরুণের শিকার। ওভার্টন ও আর্চার বোল্ড। বরুণের আগে ভারতীয়দের মধ্যে একমাত্র কুলদীপ যাদব ও ভুবনেশ্বর কুমার টি২০ আন্তর্জাতিকে ২ বার করে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন।

এদিকে, হ্যারি ব্রুক এদিনও বোল্ড হয়েছেন। ইডেনে ১৪ বলে ১৭ ও চেন্নাইয়ে ৮ বলে ১৩ রান করে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়েছিলেন। চেন্নাই ম্য়াচের আগে স্পিনারের বল বুঝতে না পারার কারণ হিসেবে কলকাতার ধোঁয়াশাকে দায়ী করেছিলেন ব্রুক।

যদিও এদিনও ভারতীয় স্পিনারদের সামলাতে নাজেহাল ইংল্যান্ড। চেন্নাইয়ে বোল্ড হওয়ার পর ব্রুককে ধোঁয়াশা সংক্রান্ত মন্তব্য নিয়ে কটাক্ষ করেছিলেন সুনীল গাভাসকর, রবি শাস্ত্রীরা। আজ মাইকেল ভনও মজা করে জানতে চান, রাজকোটে ধোঁয়াশা ছিল কিনা! রবিচন্দ্রন অশ্বিন ভনের টুইট রি-টুইট করে লেখেন মনে হয় অল্প ছিল। সঙ্গে হাসির ইমোজিও জুড়ে দেন।

ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ডের সাদা বলের হেড কোচ হিসেবে প্রথমবার সিরিজ হারের দোরগোড়ায়। ইংল্যান্ড বারবার আগ্রাসী খেলার কথা বলে এলেও মাঠে তার প্রভাব পড়ছে না। অশ্বিন এক্স হ্যান্ডলে ইংল্যান্ডের খেলা নিয়ে লিখেছেন, আগ্রাসী ব্র্যান্ডের ক্রিকেট আর বেপরোয়া খেলার মধ্যে সূক্ষ পার্থক্য রয়েছে। ২০২৬ সালে ভারতে টি২০ বিশ্বকাপের ইংল্যান্ডের এমন পারফরম্যান্স মোটেই আশাব্যাঞ্জক নয়। জো রুটকে দলে রাখা হলে ইংল্যান্ড টি২০ বিশ্বকাপে উপকৃত হবে বলে ধারণা অশ্বিনের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+