IND vs ENG: চেনা মাঠে খেলার অভিজ্ঞতাই এগিয়ে রাখছে বরুণকে, ইডেনে টি২০ ম্যাচে ফোকাসে নাইট সদস্যরাও
বুধবার ইডেনে টি২০ সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। সাম্প্রতিক টেস্ট সিরিজের ব্যর্থতার পরে সাদা বলে ক্রিকেটে অভিযান শুরু করছে ভারত। আগামী দেড় মাসে পাঁচটি টি২০ তিনটি একদিনের ম্যাচের পাশাপাশি আছে গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স ট্রফিও।
গত রবিবার থেকে ইডেনে প্রস্তুতি শিবির শুরু হয়েছে টিম ইন্ডিয়ার। আগামী মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি থাকলেও এই টি২০ সিরিজকে গুরুত্ব দিচ্ছে ভারতীয় দল কারণ এখন থেকেই ২০২৬ সালে টি২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। ভারতীয় দলের জার্সিতে দেড় বছর পর প্রত্যাবর্তন হতে চলেছেন মহম্মদ শামি। পাশাপাশি ইডেনে নজরে থাকবেন কেকেআরের ক্রিকেটার রিঙ্কু সিং থেকে বরুণ চক্রবর্তী।

তবে প্রথম ম্যাচের নিরিখে এগিয়ে বরুণই। কারণ কেকেআর ক্রিকেটার হওয়ায় ইডেনে তাঁর খেলার অভিজ্ঞতা বেশি। বরুণের থেকে অনেক বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রবি কিন্তু প্রথম টি২০ ম্যাচ সেক্ষেত্রে দলের সুযোগ এগিয়ে আছেন বরুণই। কারণ ইডেন তাঁর কাছে চেনা মাঠ এবং চেনা পরিবেশ, ফলে প্রথম ম্যাচে বরুণকে সুযোগ দিতে চাইছেন টিম ম্যানেজমেন্ট। তবে সিরিজের পাঁচটি ম্যাচে যে বরুণ চক্রবর্তীর সুযোগ পাবেন তা প্রত্যাশা করা যায় না।
আন্তর্জাতিক টি২০-তে ১৩ টি ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন বরুণ, অন্যদিকে ৩৭ ম্যাচে ৫৬ উইকেট নিয়েছে রবি। পাশাপাশি নজর থাকবে রিংকু সিংয়ের দিকেও। কেকেআরের ঘরের ছেলে রিঙ্কু, তিনি বেশ কয়েক বছর ধরেই ইডেনের পরিচিত মুখ। ফলে এক প্রকার ঘরের মাঠে চেনা পরিবেশে দর্শকদের সামনে খেলতে রিঙ্কু। তার ওপর আইপিএলে কেকেআর তাঁকে রিটেন করেছে। মার্চের আগেই এই ম্যাচ থেকেই ইডেনে ধামাকার সূচনা করে যেতে চাইবেন রিঙ্কু।
আর মাঠের বাইরে নজরে থাকবেন আরও একজন তিনি কেকেআরের প্রাক্তন অধিনায়ক ও মেন্টর গৌতম গম্ভীর। তাঁর কাছে কলকাতা সেকেন্ড হোম। সব মিলিয়ে বুধবারের ইডেনে ফোকাসে থাকবেন কেকেআরের সদস্যরা।












Click it and Unblock the Notifications