ICC T20 Rankings: ক্রমতালিকায় বিরাট উন্নতি বরুণের, শীর্ষস্থান থেকে এক ধাপ দূরে ভারতের তিলক
চলতি ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের শুরু থেকেই বল হাতে দুরন্ত পারফরম্যান্স করছেন বরুণ চক্রবর্তী। রাজকোটে ভারত ম্যাচ জিততে না পারলেও বল হাতে রাজকীয় পারফরম্যান্স করেছেন বরুণ। টানা তিন ম্যাচে ভালো খেলার পুরস্কার পেলেন ভারতীয় স্পিনার। টি২০ -তে ক্রিকেটে আইসিসির ক্রম তালিকায় বিরাট উন্নতি করলেন বরুণ।
রাজকোটে শুধু ৫ উইকেট নেওয়াই নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টি২০ সিরিজে প্রথম বোলার হিসাবে ১০ উইকেট নিয়েছেন বরুণ। এখনও দুই ম্যাচ বাকি আছে এই সিরিজের। ইতিমধ্যেই রেকর্ডও সৃষ্টি করেছেন। এবার আইসিসির থেকেও বিরাট সুখবর পেলেন বরুণ। বুধবার প্রকাশিত আইসিসির প্রকাশিত টি২০-তে বোলারদের তালিকায় ২৫ ধাপ উন্নতি করেছেন বরুণ।

অন্যদিকে ইংল্যান্ডের ফিল সল্টকে সরিয়ে ব্যাটারদের তালিকায় ২ নম্বরে উঠে এলেন তিলক ভর্মা। ৮৩২ পয়েন্ট নিয়ে ব্যাটারদের তালিকায় ২ নম্বরে তিলক। ভারতীয়দের মধ্যে আরও দুই জন আছেন প্রথম দশে। চার নম্বরে আছেন সূর্যকুমার যাদব। সাম্প্রতিক সময়ে একেবারেই ব্যাট হাতে ছন্দে নেই সূর্য। । এখনও পর্যন্ত চলতি সিরিজের তিন ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ২৬ রান। শেষ ছয়টি টি২০ ইনিংসে সূর্যকুমার করেছেন সব মিলিয়ে ৫২ রান। কিন্তু নিজের স্থান ধরে রাখতে সক্ষম হলেন স্কাই। ৯ নম্বরে আছেন যশস্বী জয়সওয়াল।
টি২০ ক্রিকেটে ভারতীয় দলের হয়ে দ্বিতীয়বার পাঁচ উইকেট পেয়েছেন বরুণ চক্রবর্তী। তৃতীয় ভারতীয় বোলার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন ।এর আগে কুলদীপ যাদব এবং ভুবনেশ্বর কুমারের এই কৃতিত্ব আছে। ফলে ল কুলদীপ ও ভুবনেশ্বরের সঙ্গে এলিট তালিকায় নাম লেখালেন বরুণ চক্রবর্তী।উল্লেখ্য ২০২৪ সালের টি২০ বিশ্বকাপের পর থেকে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট সংগ্রহ করেছেন তামিল এই স্পিনার
যদিও রাজকোটে নিজের পারফরম্যান্সে খুশি হলেও দল হারায় হতাশা প্রকাশ করেছেন ভারতীয় দলের তারকা স্পিনার। রাজকোটে হারলেও ভারত ২-১ ফলে এগিয়ে আছে। তাই সামনের দিকে এগোতে চান বরুণ। ম্যাচ শেষে তিনি বলেছেন, খারাপ লাগছে এই ম্যাচে জয় পেলাম না। আমি কিছুটা হলেও হতাশ। কিন্তু এটাই ক্রিকেট। সামনের দিকে তাকাতে হবে। আগামী ম্যাচের জন্য তৈরি হতে হবে।












Click it and Unblock the Notifications