IND vs ENG: বরুণ চক্রবর্তী যোগ দিলেন ভারতীয় ওডিআই দলে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে চাইছেন অশ্বিন

IND vs ENG: নাগপুরে বৃহস্পতিবার শুরু ভারত-ইংল্যান্ড ওডিআই সিরিজ। তার আগেই বড় চমক। ভারতীয় দলের অনুশীলনে দেখা গেল বরুণ চক্রবর্তীকে।

এরপরই বিকেলে বরুণকে দলে নেওয়ার কথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হলো। তিন ম্যাচের সিরিজের দলে নেই জসপ্রীত বুমরাহর নাম।

IND vs ENG

বরুণ ভারতের হয়ে ১৮টি টি২০ আন্তর্জাতিকে ৩৩টি উইকেট নিয়েছেন। তার মধ্যে ১৪টিই সদ্যসমাপ্ত ভারত-ইংল্যান্ড টি২০ সিরিজে। এই সিরিজে বরুণের দাপটে অসহায় দেখিয়েছে ইংল্যান্ডের ব্যাটারদের। বরুণ রাজকোটে ২৪ রানে পাঁচটি ও ইডেনে ২৩ রানে তিন উইকেট নেন।

বরুণকে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই দলে নেওয়া হলেও এখনও স্পষ্ট নয় তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেওয়া হবে কিনা। তবে ইংল্যান্ড সিরিজে বরুণকে নেওয়ার ফলে ভারতের স্পিনারের সংখ্যা বেড়ে হলো পাঁচ। আগেই নেওয়া হয়েছে কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজাকে।

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রদবদলের অবকাশ রয়েছে আরও কিছুদিন। জসপ্রীত বুমরাহর স্ক্যান রিপোর্টের উপর যেমন তাঁর খেলা নির্ভর করেছে, তেমনই কুলদীপ যাদবও চোট সারিয়ে ফিরছেন। কুলদীপ উত্তরপ্রদেশের হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে ১২৪ রান দিয়ে তিন উইকেট নেন।

ফলে ভারতীয় দলের হয়ে নামার আগে কুলদীপ কেমন পরিস্থিতিতে রয়েছেন সেদিকে নির্বাচকরাও নজর রাখছেন। পাশাপাশি বরুণ এমনিতেই ছন্দে রয়েছেন। বুমরাহ ছিটকে গেলে হর্ষিত রানাকে নেওয়া হবে। এই আবহে বরুণ শেষ ল্যাপে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ঢুকে পড়বেন কিনা তা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে।

এরই মধ্যে রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বরুণকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখার জোরালো সওয়াল করেছেন। অশ্বিনের ধারণা, বরুণকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হবে। কারণ, সব দেশই সম্ভাব্য দল ঘোষণা করেছেন। সে কারণে বরুণের সম্ভাবনা ভালোই রয়েছে।

অশ্বিনের কথায়, যদি কোনও সিমারের জায়গায় বরুণকে নেওয়া হয় তাহলে স্পিনারের সংখ্যা বাড়বে। অন্যথায়, কাকে বাদ দিয়ে বরুণকে নেওয়া হয় সেটাও দেখার। আমার মনে হচ্ছে, বরুণকে ভারত-ইংল্যান্ড ওডিআই সিরিজে খেলানো হবে। কারণ, সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া সহজ হবে না।

অশ্বিন বলেছেন, বরুণ এখনও ওডিআই খেলেননি। সে কারণেই মনে হচ্ছে তাঁর ইংল্যান্ড সিরিজে ওডিআই অভিষেক হতে পারে। সেখানে সুযোগ দেওয়া না হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেওয়াটা কঠিন। টি২০ সিরিজে বরুণের প্রথমবার সিরিজ সেরার পুরস্কার জন্য বরুণকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানান অশ্বিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+