IND vs ENG: চিপকে পরিবারের সামনে খেলার কথা ভেবে উত্তেজিত বরুণ, তিলক মজে রজনী ও ধোসাতেই, দেখুন ভিডিও

কলকাতায় জয় দিয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের যাত্রার সূচনা করেছে ভারতীয় দল। এবার টিম ইন্ডিয়ার মিশন চেন্নাই। শনিবার চেন্নাইয়ের চিপকে দ্বিতীয় টি২০ ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। ইডেনে জয়ের পর চনমনে সূর্যকুমার যাদবের দল। চেন্নাইয়ের দুই ভূমিপুত্র আছে বর্তমান ভারতীয় টি২০ দলে।

কেকেআরের দীর্ঘদিন খেলার সুবাদে ইডেন বরুণ চক্রবর্তীর কাছে দ্বিতীয় হোম গ্রাউন্ড। কিন্তু চেন্নাই তাঁর নিজের শহর। প্রথম ম্যাচে বল হাতে ভেল্কি দেখানোর পর এবার ঘরের মাঠে যাদু দেখাতে তৈরি বরুণ। সেই সঙ্গে ভারতীয় দলের ক্রিকেটার উত্তেজিত নিজের পরিবারের সদস্যদের বিরুদ্ধে খেলার জন্য।

ইডেনে বরুণের ২৩ রানের বিনিময়ে নেওয়া ৩ উইকেটের দৌলতে ১৩২ রানে আটকে যায় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে সমস্যা পরতে হয়নি ভারতীয় দলকে। বৃহস্পতিবারই ভারতীয় দল কলকাতা থেকে চেন্নাই পৌঁছে গিয়েছে। ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ তে তার পরিবারের সামনে খেলার আগে উত্তেজনা প্রকাশ করেছেন। তিনি ইডেনে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন।

দ্বিতীয় টি২০ ম্যাচের আগে বিসিসিআইয়ের প্রকাশ করা ভিডিওতে তিনি উত্তেজনা গোপন করেননি ঘরের মাঠে খেলার। বরুণ বলেছেন, আমরা চেন্নাইয়ে খেলব এবার এবং এটা হবে ভারতের হয়ে চেন্নাইয়ে আমার প্রথম খেলা। আমি খুবই উত্তেজিত কারণ আমার বাবা-মা মাঠে আসবেন। একইসঙ্গে আমার পরিবারের সদস্যরাও খুব উত্তেজিত এই ম্যাচে মাঠে আসবে বলে।

ইডেনে সেরা হওয়ার পর বরুণ বলেন, আমার মনঃসংযোগের ৯৫ শতাংশই নিজেকে ঘিরে। বাকিটা আমি প্রতিপক্ষ ব্যাটারদের নিয়ে ভাবি। আমি যদি সারাক্ষণ ব্যাটসম্যানদের নিয়ে চিন্তা করে যাই, তাহলে বোলিংয়ে ভুল করে ফেলব। । তাই ডেথ ওভার কিংবা পাওয়ার-প্লে চলাকালীন আমি নিজের উপর ফোকাস করি। ব্যাটার কী করতে পারে সেটা নিয়ে চিন্তা করি না। যদিও বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে হয় আমাকে।

চেন্নাই না হলেও দক্ষিণ ভারতের ভূমিপুত্র তিলক ভর্মা। তাঁর কাছে চেন্নাই মানেই ধোনি,রজনীকান্ত এবং ধোসা। দ্বিতীয় টি২০ ম্যাচের আগে বিসিসিআইয়ের প্রকাশ করা ভিডিওতে তিনি , চেন্নাইয়ের কথা শুনলেই মাথায় আসে মাহি ভাইয়ের (মহেন্দ্র সিংহ ধোনি) নাম। আর রজনীকান্ত স্যারের (অভিনেতা) নাম। তবে এখানে বরুণ আর ওয়াশিংটন সুন্দরের বাড়ি। বরুণ তুমি সকালে ধোসা খাওয়াবে বাড়ি থেকে এনে আর রাতে ওয়াশির বাড়িতে খাব।


গত বুধবার ইডেনে প্রস্তুতি শিবির শুরু হয়েছে টিম ইন্ডিয়ার। আগামী মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি থাকলেও এই টি২০ সিরিজকে গুরুত্ব দিচ্ছে ভারতীয় দল কারণ এখন থেকেই ২০২৬ সালে টি২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। শুরুটা ভালোভাবেই হয়েছে। এবার লক্ষ্য চেন্নাইয়ে জয় পেয়ে সিরিজ জয়ের পথে এক ধাপ এগিয়ে যাওয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+