IND vs ENG: বরুণের পাঁচ উইকেট, রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিততে ভারতের চাই ১৭২

IND vs ENG: রাজকোটেও ভারতীয় স্পিনারদের সামনে আত্মসমর্পণ ইংল্যান্ডের। ৮৩ রানে পড়েছিল দ্বিতীয় উইকেট। সেখান থেকে ১২৭ রানে অষ্টম উইকেট হারায় জস বাটলারের দল।

চলতি সিরিজে টস জয়ের হ্যাটট্রিক সেরে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তৃতীয় টি২০ আন্তর্জাতিকে ইংল্যান্ড তুলল ৯ উইকেটে ১৭১।

IND vs ENG

ইংল্যান্ড পাওয়ারপ্লে-র ৬ ওভারে তুলেছিল ১ উইকেট হারিয়ে ৫২ রান। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ফিল সল্ট ৭ বলে ৫ রান করে হার্দিক পাণ্ডিয়ার শিকার হন। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে জস বাটলার ও বেন ডাকেট ৮১ রান যোগ করেন।

ইংল্যান্ড ইনিংসের নবম ওভারে বরুণ চক্রবর্তীর বলে বাটলারের বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন ওঠে। আউট দেননি আম্পায়ার। উইকেটকিপার সঞ্জু স্যামসন নিশ্চিত ছিলেন। ভারত রিভিউ নিলে আল্ট্রাএজে দেখা যায় বল বাটলারের ব্য়াটে লেগেছে। ২২ বলে ২৪ রান করে ফেরেন ইংল্যান্ড অধিনায়ক।

এরপর ভারতীয় স্পিনারদের একের পর এক উইকেট উপহার দিতে থাকেন ইংল্যান্ডের ব্য়াটাররা। ডাকেট ২৮ বলে ৫১ রান করে অক্ষর প্যাটেলের শিকার, তিনি সাতটি চার ও ২টি ছয় মেরেছেন।

হ্যারি ব্রুক ১০ বলে ৮ রান করে এদিন রবি বিষ্ণোইয়ের বলে বোল্ড হলেন। জেমি স্মিথ ৪ বলে ৬, জেমি ওভার্টন ১ বলে ০ রান করেন। ১৪তম ওভারের পঞ্চম বলে বরুণের হ্যাটট্রিক ঠেকান ব্রাইডন কার্স।

যদিও ১৪তম ওভারের পর ষোড়শ ওভারেও জোড়া ধাক্কা দেন বরুণ। ব্রাইডন কার্স ৪ বলে ৩ ও জোফ্রা আর্চার ২ বলে ০ রানে বরুণের শিকার। গত নভেম্বরে গকেবেরহায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ১৭ রানে পাঁচ উইকেট নেন বরুণ। টি২০ আন্তর্জাতিকে এদিন তিনি দ্বিতীয়বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন।

বরুণের বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভার ২৪ রান পাঁচ উইকেট। ১৮তম ওভারের প্রথম ওভারে লিয়াম লিভিংস্টোনকে ফেরান হার্দিক পাণ্ডিয়া। লিভিংস্টোন ২৪ বলে ৪৩ রান করেন। ১টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে।

আদিল রশিদ ৯ বলে ১০ ও মার্ক উড ১০ বলে ১০ রানে অপরাজিত থাকেন। হার্দিক পাণ্ডিয়া ৪ ওভার হাত ঘুরিয়ে ৩৩ রান খরচ করে নেন ২ উইকেট। রবি বিষ্ণোই ৪ ওভারে ৪৬ ও অক্ষর প্যাটেল ৩ ওভারে ১৯ রান দিয়ে একটি করে উইকেট নেন।

মহম্মদ শামি ১৪ মাস বা ৪৩৫ দিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। ভারতের হয়ে বোলিং ওপেন করেন। প্রথম ওভারে ৬ ও দ্বিতীয় ওভারে ৯ রান দেন। এরপর ১৯তম ওভারটি তিনি করেন। ৩ ওভারে ২৫ রান দিয়ে তিনি কোনও উইকেট পাননি। ওয়াশিংটন সুন্দর ১ ওভারে ১৫ ও অভিষেক শর্মা ১ ওভারে ৪ রান দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+