IND vs ENG: তিলকের অপরাজিত অর্ধশতরান, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত

IND vs ENG: কলকাতার পর চেন্নাইয়েও ইংল্যান্ডকে টি২০ আন্তর্জাতিকে হারাল ভারত। তবে এদিন জয় এলো শেষ ওভারে। চার বল বাকি থাকতে।

পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে রাজকোটে যাবে সূর্যকুমার যাদবের দল। তিলক বর্মার দায়িত্বশীল অপরাজিত অর্ধশতরানেই লক্ষ্যে পৌঁছল ভারত।

IND vs ENG

ভারতের সামনে জয়ের টার্গেট ছিল ১৬৬ রানের। তবে সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে খানিকটা চাপে পড়ে গিয়েছিল ভারত। ৯.১ ওভারে ৭৮ রানে পড়ে পঞ্চম উইকেট। সেখান থেকে অবস্থা কিছুটা সামাল দেন তিলক বর্মা ও ওয়াশিংটন সুন্দর।

১৭ ওভারের শেষ বলে ১৪৬ রানে অষ্টম উইকেট হারায় ভারত। সেখান থেকে চার বল বাকি থাকতে ভারতকে ২ উইকেটে জয় এনে দিলেন তিলক বর্মা। তিনে নেমে তিনি চারটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৫৫ বলে ৭২ রানে অপরাজিত থাকলেন।

সঞ্জু স্যামসন ৭ বলে ৫, অভিষেক শর্মা ৬ বলে ১২, অধিনায়ক সূর্যকুমার যাদব ৭ বলে ১২, ধ্রুব জুরেল ৫ বলে ৪, হার্দিক পাণ্ডিয়া ৬ বলে ৭ রান করেন। ১৯ বলে ২৬ রান করেন ওয়াশিংটন সুন্দর। অক্ষর প্যাটেল ২, অর্শদীপ সিং ৬ রান করেন। ৫ বলে ৯ রানে অপরাজিত থাকেন রবি বিষ্ণোই, মেরেছেন ২টি চার।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে সফলতম ব্রাইডন কার্স। তিনি ৪ ওভারে ২৯ রান দিয়ে তিনটি উইকেট নেন। ১টি করে উইকেট পান জোফ্রা আর্চার, মার্ক উড, আদিল রশিদ, জেমি ওভার্টন ও লিয়াম লিভিংস্টোন। আর্চার ৪ ওভারে ৬০ রান দেন। আদিল রশিদ ৪ ওভারে দেন মাত্র ১৪।

এর আগে, টস জিতে ফিল্ডিং নিয়েছিল ভারত। ইংল্যান্ড ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে। অধিনায়ক জস বাটলার ৩০ বলে ৪৫ ও ব্রাইডন কার্স ১৭ বলে ৩১ রান করেন। অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী ২টি করে এবং অর্শদীপ সিং, হার্দিক পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর ও অভিষেক শর্মা ১টি করে উইকেট পেয়েছেন।

চেন্নাইয়ের চিপকে তিনটি টি২০ আন্তর্জাতিক খেলে এটি ভারতের দ্বিতীয় জয়। রবি বিষ্ণোই বলেন, তিলক দক্ষিণ আফ্রিকা থেকে ভালো খেলছেন। ঘরোয়া ক্রিকেটেও ভালো খেলেছেন। এদিন কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস খেললেন। বিষ্ণোইয়ের কথায়, হাতে উইকেট বেশি ছিল না। তাই বেশি ঝুঁকিপূর্ণ, খারাপ শট খেলব না বলেই ঠিক করেছিলাম। তিলককে বলি, চেষ্টা করে দেখা যাক। স্লিপ রাখা দেখে বুঝে যাই আমাকে লেগ স্পিনে আউট করার চেষ্টা করা হবে। তবে চার মারতেই আত্মবিশ্বাস বেড়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+