IND vs ENG: দেড় বছর পর প্রত্যাবর্তন, বিশ্বকাপের পর ওডিআই ক্রিকেটে ফিরলেন তিন ক্রিকেটার, রইল তালিকা
২০২৩ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপে ঘরের মাঠে রানার্স হয়েছিল ভারতীয় দল। মাসে আগামী মাসে শুরু হচ্ছে আইসিসির আরও একটি একদিনের ক্রিকেটের মেগা ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০১৭ সালের পর আবার একদিনের ফর্ম্যাটে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০১৩ সালে শেষবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলেছিল ভারত। এরপর থেকে আর এই ট্রফি জিততে পারেনি টিম ইন্ডিয়া।
শনিবারই চ্যাম্পিয়ন ট্রফির জন্য ঘোষিত হয়েছে ভারতীয় দল। একইসঙ্গে ঘোষিত হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দলও। বেশ কয়েকজন ক্রিকেটার দীর্ঘদিন পর আবার একদিনের ক্রিকেটে প্রত্যাবর্তন করলেন। কারা আছেন এই তালিকায়, তুলে ধার হল এই প্রতিবেদনে।

পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও শামি নাম আছে। ফলে একদিনের বিশ্বকাপের পর আবার ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫০ ওভারের ফরম্যাটে খেলতে নামবেন শামি। বঙ্গ পেসার প্রায় দেড় বছরের বেশি সময় পর একদিনের ক্রিকেটে প্রত্যাবর্তন হতে চলেছেন শামি।
এই তালিকায় দ্বিতীয় নাম হার্দিক পাণ্ডিয়া। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপে শেষ ওডিআই ফর্ম্যাটে খেলেছিলেন হার্দিক। পুরো টুর্নামেন্ট খেলতে পারেননি। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের পরই গোড়ালিতে চোটের কারণে ছিটকে যান। এরপর টি২০ দলে খেললেও একদিনের দলে ব্রাত্য ছিলেন।
২০২৩ সালের একদিনের বিশ্বকাপে পাণ্ডিয়া ছিলেন রোহিতের সহকারি। কিন্তু এবার গম্ভীর চাইলেও তাঁকে সহ অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়নি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ওডিআই ফর্ম্যাটে প্রত্যাবর্তন হচ্ছে তারকা অল রাউন্ডারের।
হার্দিক পাণ্ডিয়ার পর তালিকায় তৃতীয় নাম রবীন্দ্র জাদেজা। তিনিও একদিনের বিশ্বকাপের ফাইনালেই শেষ ওডিআই ম্যাচ খেলেছিলেন। এর পর থেকে ৫০ ওভারের ক্রিকেটের দলে তার সুযোগ হয়নি। এর মধ্যে টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন, আগামী দিনে টেস্ট খেলবেন কিনা তার কোন নিশ্চয়তা নেই। এই পরিস্থিতিতে একদিনের দলে প্রত্যাবর্তন হল জাদেজার। তবে দলের সুযোগ পেলেও প্রথম একাদশে কতটা সুযোগ পাবেন যাতে যা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। কারণ তাকে অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরের সঙ্গে প্রতিযোগিতার মধ্যে পরতে হবে।












Click it and Unblock the Notifications