IND vs ENG: সিরিজ জিতেই ছুটির মেজাজে টিম ইন্ডিয়া, কবে থেকে শুরু হবে ধরমশালা ম্যাচের প্রস্তুতি?
রাঁচিতে ভারত ইংল্যান্ডকে হারানোর সঙ্গে সঙ্গেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেরও ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে। ফলে ভারতীয় শিবিরে এখন ছুটির মেজাজ। কঠিন সিরিজ জয়ের পরই কিছুদিনের জন্য ছুটি পেলেন ভারতীয় দলের ক্রিকেটাররা।
আগামী ৭ মার্চ থেকে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। খেলাটি হবে ধরমশালায়। পঞ্চম তথা শেষ ম্যাচের আগে চার দিনের ছুটি পেলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। মঙ্গলবার রাঁচি ছাড়ছে ভারতীয় দল। আপাতত চার দিন ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে সময় কাটাতে পারবে। আগামী ৩ মার্চ আবার ভারতীয় দলের ক্রিকেটাররা ধরমশালায় একত্রিত হবেন এবং শেষ ম্যাচের প্রস্তুতি শুরু করবেন।

তবে এবার রুট-স্টোকসরা ভারতের মধ্যেই থাকছেন। একটি ইংরেজি ক্রীড়া ওয়েবসাইটের খবর অনুসারে ইংল্যান্ড ক্রিকেট দল অবশ্য শেষ টেস্টের আগে পাঁচ দিনের বিরতি পাবে। ইংল্যান্ড দল ৪ঠা মার্চ ধর্মশালায় পৌঁছাবেন। দলটি চণ্ডীগড় এবং বেঙ্গালুরু জুড়ে বিভক্ত হবে যেখানে তারা তাদের সময় কাটাবে।
প্রথম ম্যাচে হায়দরাবাদে হারের পর বিশাখাপত্তনমে ১০৬ রানে জয় পায় ভারত। রাজকোটে ৪৩৪ রানে রেকর্ড জয় তুলে নেয় ভারত। আর রাঁচিতে টান টান উত্তেজনার ম্যাচে পাঁচ উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ফলে এগিয়ে গেল ভারত। ফলে ধরমশালার ম্যাচের আগেই সিরিজের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে।
যদিও সিরিজ জিতে গেলেও শেষ ম্যাচকে হালকাভাবে নিচ্ছে না ভারতীয় দল। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই সিরিজের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৪-১ করার লক্ষ্য নিয়েই যে ধরমশালায় খেলতে নামবে ভারতীয় দল তা রাঁচিতে টেস্ট জিতেই জানিয়ে দিয়েছেন রোহিত শর্মা।
ধরমশালা ম্যাচ প্রসঙ্গে রোহিত বলেন, আমরা প্রতিটা টেস্টে জিততে চাই, এটি একটি দুর্দান্ত সিরিজ, পঞ্চম স্থানে উঠতে চাই এবং আমাদের সেরাটা দিতে চাই। আত্মবিশ্বাসী আমরা একটি ভালো প্রদর্শন করতে পারব।'
এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে ৮ টি ম্যাচ খেলে ভারতের পয়েন্ট ৬২। পয়েন্টের বিচারে রোহিতের দল রয়েছে অস্ট্রেলিয়ার পিছনেই। অস্ট্রেলিয়া ১০ টি ম্যাচ খেলে ৬৬ পয়েন্ট পেয়েছে।












Click it and Unblock the Notifications