IND vs ENG: ঐতিহ্যের ইডেনে আবেগপ্রবণ অধিনায়ক সূর্য, বাংলাতেই বললেন কলকাতার প্রিয় খাবারের নাম
তিনি কেকেআরের প্রাক্তন সদস্য। তাঁর আইপিএল যাত্রা শুরু হয়েছিল কলকাতা নাইট রাইডার্স থেকে। ফলে ঐতিহ্যের ইডেন গার্ডেন্সের সঙ্গে তাঁর সম্পর্কটা অনেকটাই পুরানো। ক্রিকেটার হিসেবে এই মাঠে অনেকবার খেলেছেন। তবে এবার সূর্য কুমার যাদব ইডেন অধিনায়ক হিসেবে টস করতে নামবেন।
রোহিত শর্মা আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নেওয়ার পরে ক্ষুদ্রতম ফরম্যাটে ভারতীয় দলে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে সূর্যকেই, এর আগেও ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বুধবার। কলকাতায় মানেই ক্রিকেট, ফুটবল, রাজনীতি সেই সঙ্গে অবশ্যই মিষ্টি দই। তিলোত্তমায় খেলতে এসেই প্রিয় মিষ্টি দইয়ের খোঁজ শুরু করে দিয়েছেন ভারতের টি২০ অধিনায়ক।

ভিডিও-র শুরুতে দেখা গিয়েছে তিনি সতীর্থ অর্শদীপ সিংকে ডাকছেন তাঁকে জিজ্ঞেস করছেন পাজি কেমন আছো, পাঞ্জাব তনয় কিন্তু বাংলাতেই উত্তর দিলেন। বললেন ভালো আছি। তখন সূর্য বলেন দেখুন অর্শদীপও বাংলা শিখে গিয়েছে।
ইডেন গার্ডেন্সের পরিবেশ এবং কলকাতার প্রসিধ মিষ্টি 'মিষ্টি দই' নিজের ভালোবাসার কথা বলেছেন সূর্যকুমার যাদব। ভারতের টি২০ অধিনায়ক জানান, আগেও কলকাতা তাঁকে মিষ্টি দই খাওয়ানো হয়েছিল এবং এখনও যখন তারা এখানে আসেন, তখন ডায়েটে সামান্য ফাঁকি দিয়ে মিষ্টি দইয়ের স্বাদ নেন।
সূর্যকুমার যাদব বলেছেন, ২০১৪ সালে আমি যখন কেকেআরে খেলতে এসেছিলাম, তখন ভাবিনি যে ১০-১১ বছর পর একদিন ভারতের অধিনায়ক হয়ে এই মাঠে টস করতে নামব। আমি এই মাঠে দাঁড়িয়ে ভাবছি যে আমি ভারতীয় দলকে নেতৃত্ব দিতে চলেছি, তখন এটা সত্যিই এক অবিশ্বাস্য অনুভূতি। এটা নিয়ে ভাবতেই ভালো লাগছে।'
𝙏𝙝𝙖𝙩 𝙀𝙙𝙚𝙣 𝙂𝙖𝙧𝙙𝙚𝙣𝙨 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜 🏟️
— BCCI (@BCCI) January 21, 2025
ft. Captain Suryakumar Yadav 😎#TeamIndia | #INDvENG | @surya_14kumar | @IDFCFIRSTBank pic.twitter.com/lB1MJse70w
ঐতিহ্যের ইডেনে এসে নস্টালজির স্কাই। তাঁর কথায়, এই মাঠে একটা ভিন্টেজ টাইপ অনুভূতি আছে, আবহাওয়াও দারুণ। দুই দলই দারুণ ক্রিকেট খেলবে, এই ম্যাচ উপভোগ্য হবে। এরপর এক প্লেট বোলার কে সূর্যের সঙ্গে ছবি তুলতে দেখা যায় সেই প্রসঙ্গে সূর্য কুমার বলেন আমার হৃদয় এখনো বাচ্চাই আছে আমি বয়সে বাড়তে পারি কিন্তু আমি এখনো নিজেকে মনে মনে সেই তরুণই ভাবি।
কোচ গৌতম গম্ভীরের সঙ্গে তাঁকে অনুশীলনের মাঝেই বার বার কথা বলতে দেখা গিয়েছে।












Click it and Unblock the Notifications