IND vs ENG: ইডেনে রিঙ্কুর থেকে চাইছেন ছক্কা, শামির প্রত্যাবর্তন প্রসঙ্গে কী বললেন অধিনায়ক সূর্যকুমার?

বুধবার ইডেনে প্রথম টি২০ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। টেস্ট বা ওডিআইতে খারাপ খেললেও টি২০-তে ভালো ছন্দে আছে ভারত। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে আত্মবিশ্বাস নিয়েই নামতে চলেছে টিম ইন্ডিয়া। ইডেনে প্রথম ম্যাচে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে নারাজ ভারত।

মঙ্গলবার সন্ধ্যায় অনুশীলন শুরু করে ভারত। তার আগে ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব সিএবির ক্লাব হাউসের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই শামির প্রত্যাবর্তন থেকে টিম কম্বিনেশন নিয়ে মুখ খুললেন সূর্য।

surya kumar yadav

ভারতীয় দল টি২০তে ছন্দে আছে। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে সি্রিজের আগে টিম ইন্ডিয়ার মুড যথেষ্টই ভালো। সূর্য বলেন, আমাদের দলের মহল খুব ভালো আছে। বাসে আমরা গান শুনতে শুনতে এলাম। আসলে এই কোর দলটা বিগত কয়েকটি সিরিজে একই আছে। আমাদের দলে ব্যাটিং কম্বিনেশন স্থায়ী নয়। ওপেনারা স্থায়ী তবে বাকি ৩ থেকে ৭ নম্বরে যে কেউ যখন নামার জন্য তৈরি থাকে। এই ভাবে আমরা তৈরি থাকি।

চোট কাটিয়ে দেড় বছর পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন শামি। তারকা পেসারকে দলে পেয়ে খুশি অধিনায়ক সূর্য। তিনি বলেন, অভিজ্ঞ বোলাররা দলে থাকায় বোলিং বিভাগ শক্তিশালী হয়েছে। প্রায় ১ বছরের বেশি সময় পর আবার শামিকে ভারতীয় দলের স্কোয়াডে দেখে ভালো লাগছে। এনসিএতে দীর্ঘদিন ট্রেনিং করেছেন। গতকাল বোলিং করেনি ঠিকই। তবে আমাদের সঙ্গে অনুশীলনে সব সময় আছে।

ঘরের ছেলে শামির মতোই এই ম্যাচে ফোকাসে থাকবেন রিঙ্কু সিংয়ের মতো নাইট তারকারাও। ইডেনে রিঙ্কুর থেকে ছক্কা চাইছেন সূর্য। তাঁর কথায়, রিঙ্কুকে আমি ছক্কা মারতে দেখেছি। এই ম্যাচেও রিঙ্কুর ব্যাট থেকে চাইব ছক্কা। কারণ এই মাঠ এবং পরিবেশ তাঁর খুবই চেনা। এটা তাঁর কাছে ঘরের মাঠের মতোই। আর ভারতের খেলা হলেই দর্শকরা এই মাঠে আসেন দলকে সমর্থন করতে।

ইডেনে সন্ধ্যায় ম্যাচ থাকলেই শিশির নিয়ে চর্চা শুরু হয়। এই ম্যাচে শিশির প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে সূর্যকুমার বলেন, আমরা জানি এখানে শিশির কিছুটা ফ্যাক্টর হয়। আমরা মাত্র একদিন সন্ধ্যায় অনুশীলন করেছি। আবার আজ করব। তবে শিবির সমস্যা হলে দুই দলেরই হতে পারে। তবে এটা গুরুত্বপূর্ণ যে আপনি কীভাবে প্রস্ততি নিয়ে মাঠে নামছেন তার উপরে। আমরা সেই মতোই পরিকল্পনা করে এবং প্রস্তুতি নিয়ে মাঠে নামছি।

খুব বেশি দূর নিয়ে এখন থেকে ভাবছি না, টি২০ বিশ্বকাপ এখন দেরি আছে। আমারা প্রতিটি সিরিজ অনুসারে ফোকাস করছি। আমরা এর আগে শ্রীলঙ্কা, বাংলাদেশের বিরুদ্ধে খেলেছি, তারপর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলাম। অবশ্যই অনেক দিক আছে ফোকাস করার। আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমরা আশা করছি দারুন একটা সিরিজ হবে। আগামীকাল উপভোগ্য ম্যাচ হবে।

বর্তমানে টি২০ ক্রিকেটে ভারতীয় দলের সহঅধিনায়ক হয়েছেন অক্ষর প্যাটেল। দলে হার্দিক পাণ্ডিয়ার ভূমিকা এবং তাঁর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে সূর্য বলেন, হার্দিক দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং লিডারশিপ গ্রুপে আছে। আমার সঙ্গে ২০১৮ সাল থেকে সম্পর্ক। এখন আমি অতিরিক্ত দায়িত্ব পেয়েছি, তবে মুম্বই ইন্ডিয়ান্সে গেলে ভূমিকাটা পাল্টে যায়, তখন আমি কিছুটা চাপমুক্ত থাকি। মাঠ এবং মাঠের বাইরে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো।

সঞ্জু স্যামসনকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে না রাখা নিয়ে বিতর্ক হলেও টি২০ অধিনায়ক সূর্য কিন্ত জানালেন, উইকেটকিপিংয়ে সঞ্জুর ভূমিকা নিয়ে কোনও সন্দেহ নেই। তিনি এর আগের ম্যাচগুলিতে ওপেনিংয়ে সুযোগ পেয়ে কেমন পারফরম্যান্স করেছেন সবাই দেখেছে। একইসঙ্গে প্রতিপক্ষ দল ইংল্যান্ডকে সমীহই করছেন সূর্যকুমার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+