IND vs ENG: গুরু গম্ভীরের প্রতি গভীর আস্থা প্রকাশ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ না পেয়ে দোষ স্বীকার সূর্যের
বুধবার ইডেনে প্রথম টি২০ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামতে ভারতীয় দল। এই ম্যাচে ভারতীয় দলে ক্রিকেটারদের মতোই ফোকাসে কোচ গৌতম গম্ভীর।
২০২৪ সালের টি২০ বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব পেয়েছেন। এর আগে টি২০ সিরিজে ভালোতে ভালো ফলাফল করলে সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে একেবারেই হতাশা যেন ফলাফল করে ভারতীয় দল এই প্রেক্ষাপটে কোচ গম্ভীরকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

মঙ্গলবার ভারতীয় দলের অনুশীলন ছিল বিকেলে। কিন্তু তার আগে দুপুরে কালিঘাট মন্দিরে গেলেন গৌতম গম্ভীর। কালিঘাট মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। এরপর ইডেনে আসেন ভারতীয় দলের অনুশীলনে। কোচ গম্ভীরকে নিয়ে বিতর্ক হলেও তাঁকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব।
মঙ্গলবার বিকেলে ইডেনে প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার কোচ গম্ভীরকে নিয়ে বলেন, আমরা এর আগে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জিতেছে গম্ভীরের কোচিংয়ে তবে দক্ষিণ আফ্রিকা সফরে তাকে পায়নি তিনি টেস্ট দলে দায়িত্বের জন্য অস্ট্রেলিয়া চলে গিয়েছিলেন। সেখানে কি হয়েছে আমি বলতে পারব না ।তবে গম্ভীর সবসময়ই ক্রিকেটারদের স্বাধীনতা দেন এবং স্বাধীনভাবে খেলতে খেলার সুযোগ দেন।
অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল সুযোগ না পেলেও হতাশ হতে রাজি নন সূর্যকুমার যাদব। তিনি মেনে নিচ্ছেন ওডিআই ফর্ম্যাটে ভালো খেলতে না পারার জন্যই তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাননি। সূর্য কুমার যাদবের কথায়, এটা হতাশার কোন বিষয় নয় আমি একদিনের ক্রিকেটে ভালো খেলতে পারেনি তাই সুযোগ পাইনি যারা সুযোগ পেয়েছেন তারা প্রত্যেকেই ভালো ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে খুব ভালো পারফরম্যান্স করেছেন ।আক্ষেপ এটাই আমি ভালো খেলতে পারিনি তাই সুযোগ পেলাম না।












Click it and Unblock the Notifications