IND vs ENG: ভারতীয় দলের অনৈতিক কাজ! কনকাশন সাব নিয়ে গাভাসকরের নিশানায় গম্ভীররা
রবিবারই ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টি২০ সিরিজ সমাপ্ত হয়েছে। ভারত ৪-১ ফলে ইংল্যান্ড দলকে বিধ্বস্ত করেছে। কিন্তু সিরিজ শেষের পরও কনকাশন সাব নিয়ে বিতর্ক কমছে না। এই বিতর্ক আরও বৃদ্ধি করলেন স্বয়ং সুনীল গাভাসকর। পুণে ম্যাচে কনকাশন সাব নিয়ে গাভাসকরের নিশানায় ভারতীয় দল।
পুণেতে সিরিজের চতুর্থ টি২০ ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত। সেই ম্যাচেই ব্যাট হাতে ৫৩ রান করেছিলেন শিবম দুবে। শেষ ওভারে বল তাঁর হেলমেটে আছড়ে পড়ে। চোট পরীক্ষার পর খেলা চালানোর অনুমতিও মেলে। কিন্তু ভারতীয় দল শিবম দুবের পরিবর্ত হিসেবে নামায় হর্ষিত রানাকে। ম্যাচ রেফারির অনুমতি নিয়েই এই পরিবর্তন করে ভারত। আইসিসির নিয়ম অনুযায়ী কনকাশন সাব-এর ক্ষেত্রে দুই ক্রিকেটারকে সমতুল্য হতে হবে।

একইসঙ্গে গাভাসকর আরও বলেছেন, যদি ব্যাটিংয়ের সময় পেশিতে টান পড়ত, তা হলে বিকল্প নামানো যেত। একান্তই পরিবর্ত হিসাবে কাউকে নামালে তাঁকে দিয়ে শুধু ফিল্ডিং করানো উচিৎ ছিল, বোলিং করানো ঠিক হয়নি।।
যদিও সেই ম্যাচ টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মরকেল জানিয়েছিলেন, তাঁরা ম্যাচ রেফারি শ্রীনাথের কাছে হর্ষিতের নাম জমা দিয়েছিলেন। ম্যাচ রেফারি অনুমতি দিয়েছিলেন বলেই তাঁরা হর্ষিতকে নামিয়েছিলেন। ফলে সেই ম্যাচের রেফারি শ্রীনাথও বিতর্কে জড়িয়েছেন।
গাভাসকর প্রশ্ন তুলেছেন, কীভাবে একজন ভারতীয় ম্যাচ রেফারি পার পেতে পারেন ভারতীয় দলের এমন পরিবর্ত অনুমোদন করে। পক্ষপাতিত্ব দূর করতে ম্যাচ অফিসিয়ালদের নিরপেক্ষ দেশের হওয়া দরকার। শুধু গাভাসকর নয় ব্রিটিশ ক্রিকেট মহলও এই ঘটনায় নিন্দায় সরব হয়েছে।
আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রড সোশ্যাল মিডিয়ায় লিখেছেন , আইসিসি আগেকারে দিনগুলির মতো পক্ষপাতিত্বের রাস্তা খুলে রাখতে চাইছে। তারা কীভাবে ঘরোয়া ম্যাচ অফিসিয়াল নিযুক্ত করার অনুমতি দেয়? কেন নিরপেক্ষ ম্যাচ অফিসিয়ালের ব্যবস্থা করা হয় না এখনও? পুণে ম্যাচে ভারতের পরিবর্ত ক্রিকেটার নিয়ে মুম্বইয়ে টসের সময় বাটলার বলেন, 'আমাদের আজকের চার জন ইমপ্যাক্ট সাব হলেন রেহাম আহমেদ, সাকিব মাহমুদ, জেমি স্মিথ ও গাস অ্যাটকিনসন।'












Click it and Unblock the Notifications