IND vs ENG: চোখের পলকে ক্যাচ তালুবন্দি! স্লিপে ফিল্ডিং নিয়ে রোহিত দিলেন শিক্ষণীয় বার্তা
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট ম্যাচে ব্যাট হাতে সেভাবে কার্যকরী ভূমিকা নিতে পারেননি রোহিত শর্মা। তবে বিশাখাপত্তনম টেস্টে অলি পোপের দুরন্ত ক্যাচ নিয়ে চর্চায় উঠে এসেছেন হিটম্যান। ব্রিটিশ ব্যাটারের ব্যাটের কানায় লাগায় বল চোখের পলকে ক্যাচ তালুবন্দি করেন রোহিত, তা সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ২৮ ওভারে বল করতে আসেন অশ্বিন। ভারতীয় স্পিনারের বল প্রথম বলটাই অলি পোপের ব্যাটের বাইরের কানা ছুঁয়ে যায়। এরপর বলটা দ্রুত স্লিপের দিকে যায়। সেখানেই দাঁড়িয়ে ছিলেন রোহিত শর্মা। তিনি বলটা তালুবন্দি করতে কোনও ভুল করেননি। কিন্তু কীভাবে এত দ্রুততার সঙ্গে ধরলেন ক্যাচ? ম্যাচ শেষে সেই রসহ্য ফাঁস করলেন রোহিত।

দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে অলি পোপ আরও একবার ভারতের মুখ থেকে জয়ের গ্রাস কেড়ে নেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে ভারত অধিনায়ক বলেন, "অলি পোপের উইকেট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। অনেক সময় বল খুব দ্রত চলে আসে। স্লিপে থাকা ফিল্ডার প্রতিক্রিয়া দেখানোর সময় পর্যন্ত পায় না। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে এই ধরনের সুযোগ হাতছাড়া করা যাবে না। ফলে দ্রুতই হাত ও শরীরকে বলের কাছে নিয়ে যেতেই হবে।'
মাঠে নেতৃত্ব দেওয়ার সময় মাঝেমধ্যেই উত্তেজিত হতে দেখা যায় রোহিতকে। রেগে গেলে তিনি কী বলেন সতীর্থদের সেটাই এবার ধরা পড়ল স্টাম্পের মাইকে। শোনা গেছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার একটি ভয়েস লাইন। যেখানে তাকে হিন্দিতে বলতে শোনা গেছে, "গলে কা ওয়াট লাগ গয়া হ্যায় চিল্লা চিল্লা কে", যার অর্থ বারবার চিৎকারের কারণে তার গলা ব্যাথা হচ্ছে।
Reflex catch 🤝 Spot 🔛 Direct-Hit 🎯#TeamIndia Fielding Coach T Dilip, Captain Rohit Sharma, and Shreyas Iyer decode the fielding spectacles in Vizag 👌👌 - By @ameyatilak #INDvENG | @ImRo45 | @ShreyasIyer15 | @IDFCFIRSTBank pic.twitter.com/jWAs3DEU95
— BCCI (@BCCI) February 6, 2024
হায়দরাবাদ টেস্টে হেরে টিম ইন্ডিয়া দ্বিতীয় অবস্থান থেকে সরাসরি পঞ্চম স্থানে চলে গিয়েছিল। তবে, বিশাখাপত্তনম টেস্ট ম্যাচে জয়ের পর টিম ইন্ডিয়া আবার পঞ্চম স্থান থেকে দ্বিতীয় স্থানে ফিরে এসেছে। ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়ে টিম ইন্ডিয়া সিরিজে ১-১ সমতা এনেছে।
ভারতের পয়েন্ট বর্তমানে ৩৮ এবং পয়েন্টের শতাংশ ৫২.৭৭। এই সিরিজে এখনও তিনটি ম্যাচ বাকি আছে।তৃতীয় টেস্ট রাজকোটে। খেলা শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে।












Click it and Unblock the Notifications