IND vs ENG: ভারতীয় দলে ফের চোটের উদ্বেগ, চতুর্থ দিনে মাঠে দেখা নেই শুভমানের
বিশাখাপত্তনম টেস্টে জয়ের হাতছানির মধ্যেই চোটের উদ্বেগ ভারতীয় শিবিরে। এমনিতেই চোটের তালিকায় আছেন রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুল, সেই তালিকায় যুক্ত হলেন শুভমান গিলও। তৃতীয় দিনে ব্যাট হাতে শতরান করলেও, চতুর্থ দিনে মাঠেই দেখা গেল না ভারতীয় দলের তারকা ক্রিকেটারকে।
কিন্তু কেন চতুর্থ দিনে ফিল্ডিং করতে নামলেন না শুভমান। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে , দ্বিতীয় দিন ফিল্ডিং করার সময় ডান হাতের তর্জনীতে চোট লেগেছে শুভমানের। সেই কারণে চতুর্থ দিন ফিল্ডিং করতে নামতে পারেননি। দ্বিতীয় দিন চোট লাগলেও তৃতীয় দিন সেই চোট লাগা হাতেই ব্যাট করেছেন শুভমন। শতরান করেছেন। সেই কারণে হয়তো চোট আরও খানিকটা বেড়েছে।

বিসিসিআইয়ের পক্ষ থেকে এই বার্তা দেওয়ার পরই একটা বিষয় স্পষ্ট হয় তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে যে লড়াকু শতরান করেছেন শুভমান গিল তা চোট নিয়ে। তবে চোট খুব একটা গুরুতর নয় বলেই মনে করা হচ্ছে। গিলকে নিয়ে কোনও রকম ঝুঁকি না নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই চতুর্থ দিন তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।
রবিবার শতরান করে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলির পরই নিজের নাম তুলে ফেললেন গিল। ২৪ বছর বয়সের মধ্যেই দশটি আন্তর্জাতিক শতরান করার কৃতিত্ব ভারতীয়দের মধ্যে ছিল সচিন ও কোহলির। এবার তৃতীয় জন হলেন শুভমান গিল। মাঠে উপস্থিত ছিলেন গিলের বাবাও।












Click it and Unblock the Notifications