IND vs ENG: ভারত-ইংল্যান্ড সিরিজ নিয়ে সৌরভের বিরাট ভবিষ্যদ্বাণী, বাজবল মুখ থুবড়ে পড়ার কারণ কী?

IND vs ENG: বড় অঘটন না ঘটলে হায়দরাবাদ টেস্টে যবনিকা পতন হতে পারে আগামীকালই। অলি পোপের শতরান সত্ত্বেও ভারতকে চ্যালেঞ্জিং টার্গেট দেওয়ার জায়গায় যেতে পারবে না ইংল্যান্ড।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের মনে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ জয়ের বিষয়ে কোনও সংশয় নেই। শুধু জানিয়ে দিলেন, ব্যবধান ৪-০, নাকি ৫-০ হয় সেটাই দেখার।

IND vs ENG: ইংল্যান্ড সিরিজ নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী সৌরভের

সৌরভকে নিয়ে দাদা আনলিমিটেড নামের একটি বই লিখেছেন সাংবাদিক অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়। বই প্রকাশ অনুষ্ঠানে নিজের অফিসে বসে সৌরভ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ভারত সিরিজ জিতবেই। প্রতিটি টেস্টে ফলাফল হবে। ইংল্যান্ডের এই টেস্টে সুযোগ ছিল টস জিতে ভালো ব্য়াট করে জেতার।

মহারাজের কথায়, ২৩০-২৪০ রান করে ভারতকে টেস্টে হারানো যাবে না। সাড়ে তিনশো, চারশো রান করতে হবে। ইংল্যান্ডের পক্ষে এই সিরিজ বেশ কঠিনই হবে। সেরা সময়ের অস্ট্রেলিয়া বাদে ভারতে এসে কোনও দলই প্রভাব ফেলতে পারেনি বলেই মন্তব্য সৌরভের।

নিজামের শহরে ভোঁতা হয়ে গিয়েছে বাজবল। সৌরভের কথায়, টেস্ট সিরিজের ব্যাটিং আলাদা হয়। পাকিস্তানে পাটা উইকেটে ইংল্যান্ড সাফল্য পেয়েছে। ভারতের উইরেটে বল ঘুরছে। এখানকার কন্ডিশন আলাদা, স্পিনাররা আলাদা। ফলে ভালো উইকেটে বাজবল কাজ করলেও, ঘূর্ণি উইকেটে কাজ করবে না বলেই মনে করেন সৌরভ।

টি২০ বিশ্বকাপে বিরাট কোহলি ও রোহিত শর্মার খেলার পক্ষে এদিনও সওয়াল করেছেন সৌরভ। তাঁর আশা, দুজনেই ভালো খেলবেন টি২০ বিশ্বকাপে। আইপিএলের পারফরম্যান্স যে গুরুত্বপূর্ণ হতে চলেছে সে কথাও বুঝিয়ে দিয়েছেন সৌরভ। তিনি বলেন, ৫০ ওভারের বিশ্বকাপে ভারত শুরু থেকে ভালো খেলার পর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ওভাবে হারবে ভাবিনি। তবে খেলায় এমনটা হতেই পারে।

সৌরভ বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিশ্বকাপ ভারত গত বছর জিততে পারেনি। তবে দল নিঃসন্দেহে ভালো। টি২০ বিশ্বকাপেও ভালোই চান্স থাকবে। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের পিচ-সহ কন্ডিশন ভারতের মতোই। ফলে ভারতের সাফল্যের ভালোই সম্ভাবনা দেখছেন মহারাজ।

বিরাট কোহলি প্রথম দুটি টেস্ট খেলতে পারছেন না। সৌরভ বলেন, এত বড় কেরিয়ারে একটা-দুটো টেস্ট ম্যাচ মিস হতেই পারে। তবে তরুণদের সামনে নিজেদের মেলে ধরার সুযোগ রয়েছে। শুভমান গিলকে টেস্টের সঙ্গে আরও বেশি মানিয়ে নিয়ে ভালো খেলতে হবে। শ্রেয়স আইয়ারকেও ভালো খেলতে হবে, বিশেষ করে বিদেশের মাটিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+