IND vs ENG: রাঁচিতেই সিরিজ জিতে ধরমশালায় যাচ্ছে রোহিতের ভারত, ম্যাকালাম-স্টোকসের বাজবলের দর্পচূর্ণ

IND vs ENG: ভারতের মাটিতেই বাজবলের দর্পচূর্ণ। বেন স্টোকস ইংল্যান্ড অধিনায়ক হওয়ার পর এই প্রথম কোনও টেস্ট সিরিজে হারল ইংল্যান্ড। তাও সিরিজের প্রথম টেস্ট জেতার পর।

আজ মধ্যাহ্নভোজের বিরতির পর পরপর দুই বলে রবীন্দ্র জাদেজা ও সরফরাজ খানের উইকেট তুলে নিয়ে চাপ বাড়িয়েছিলেন শোয়েব বশির। যদিও সেই পরিস্থিতি সামাল দিয়ে ভারতকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিলেন শুভমান গিল ও ধ্রুব জুরেল।

IND vs ENG: রাঁচিতেই সিরিজ জিতে ধরমশালায় যাচ্ছে রোহিতের ভারত

শুভমান টেস্ট কেরিয়ারের ষষ্ঠ অর্ধশতরান হাঁকালেন শোয়েব বশিরের বলে ছক্কা হাঁকিয়ে। ৬০তম ওভারের প্রথম বলে ছয় মেরে ৩৯ থেকে ৪৫-এ পৌঁছন, পরের বলে কোনও রান আসেনি। তৃতীয় বলে ফের ছক্কা হাঁকান গিল। তিনি এই ২টি ছক্কার সাহায্যে ১২৪ বলে ৫২ রানে অপরাজিত থাকলেন, কোনও চার মারেননি।

ধ্রুব জুরেল প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দায়িত্বশীল ব্যাটিং উপহার করলেন। তাঁর ব্যাট থেকেই এলো উইনিং শট। ২টি চারের সাহায্যে ৭৭ বলে ৩৯ রান করে অপরাজিত থাকলেন ভারতীয় দলের উইকেটরক্ষক। ৬১তম ওভারের শেষ বলে ২ রান নিয়ে ভারত পাঁচ উইকেটে রাঁচি টেস্ট জিতল।

৮ ওভারে বিনা উইকেটে ৪০ রান নিয়ে ভারত আজকের খেলা শুরু করেছিল। মধ্যাহ্নভোজের বিরতিতে স্কোর ছিল ৩৭ ওভারে ৩ উইকেটে ১১৮। শুভমান গিল ১৮ ও রবীন্দ্র জাদেজা তিন রানে অপরাজিত ছিলেন। ৩৯তম ওভারে ভারতীয় ইনিংসে জোড়া ধাক্কা দিয়ে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান বশির।

এই ওভারের প্রথম ও দ্বিতীয় বলে বশির সাজঘরে ফেরান জাদেজা (৩৩ বলে ৪) ও সরফরাজ খান (১ বলে ০)। ফলে ১২০ রানেই চতুর্থ ও পঞ্চম উইকেট হারায় ভারত। যদিও তারপর শুভমান গিল ও ধ্রুব জুরেলের জুটি ভাঙতে পারেননি ইংল্যান্ডের বোলাররা। ৭ মার্চ ধরমশালায় পঞ্চম টেস্টের আগেই সিরিজের ফয়সালা হয়ে গেল।

রোহিত শর্মা ৫টি চার ও একটি ছয়ের সৌজন্যে ৮১ বলে ৫৫ রান করেন। রোহিত ছক্কা হাঁকান জেমস অ্যান্ডারসনের বলে। যশস্বী জয়সওয়াল ৪৪ বলে ৩৭ রান করেছেন। তিনি পাঁচটি চার মেরেছেন। রজত পাটীদার অবশ্য সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ। এদিন ছয় বল খেলে কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরলেন।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে সফলতম শোয়েব বশির। চারটি মেডেন-সহ ২৬ ওভারে ৭৯ রানের বিনিময়ে তিনি তিনটি উইকেট নিয়েছেন। জো রুট ও টম হার্টলির ঝুলিতে ১টি করে উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+