IND vs ENG: শুভমানের কেরিয়ার কীভাবে বাঁচালেন শ্রেয়স? শতরানের পর কেন উচ্ছ্বাস দেখাননি গিল?

IND vs ENG: শুভমান গিলের টেস্ট কেরিয়ার বাঁচিয়ে দিল বিশাখাপত্তনম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসের শতরান। যুবরাজ থেকে আরপি সিংরা সাফ বলছেন, এরপর আর তাঁকে দলে রাখা নিয়ে প্রশ্ন উঠবে না।

সেটা হওয়াই স্বাভাবিক। কেন না, ২০১৭ সালের নভেম্বরে চেতেশ্বর পূজারার শতরানের পর এই প্রথম ভারতের কোনও ব্যাটার তিন নম্বরে নেমে দেশের মাটিতে টেস্টে শতরান পেলেন।

 IND vs ENG: শুভমানের কেরিয়ার কীভাবে বাঁচালেন শ্রেয়স?

কিন্তু লাগাতার ব্যর্থতায় শুভমানের উপর চাপ তৈরি হচ্ছিল। বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজারা ফিরলে অফ ফর্মে থাকা গিলের পক্ষে টেস্ট দলে জায়গা ধরে রাখা কঠিনই হতো। বিশেষ করে যশস্বী জয়সওয়াল চলতি সিরিজে দারুণ ফর্মে থাকায়। শুভমান শেষ টেস্ট শতরান পেয়েছিলেন গত বছর মার্চে আমেদাবাদে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই টেস্টে ১২৮ রান করার পর থেকে ১২টি ইনিংসে গিলের রান ছিল যথাক্রমে ১৩, ১৮, ৬, ১০, অপরাজিত ২৯, ২, ২৬, ৩৬, ১০, ২৩, ০ ও ৩৪। আজ শুভমানের ব্য়াট থেকে এলো ১৪৭ বলে ১০৪ রানের ইনিংস। যাতে রয়েছে ১১টি চার ও ২টি ছয়। শুভমান যখন নামেন তখন ভারত বেশ চাপেই ছিল।

২৯ রানে প্রথম ও ৩০ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। এরপর অবস্থা সামাল দেন শুভমান গিল ও শ্রেয়স আইয়ার। শ্রেয়সের অবদান রইল এই শতরানের পিছনেও। কেন না, শুভমানকে ব্যক্তিগত চার রানের মাথায় টম হার্টলির বলে লেগ বিফোর দিয়েছিলেন আম্পায়ার ক্রিস গ্যাফানি। শুভমান রিভিউ নেন।

বল যে তাঁর ব্যাটে লেগেছিল তা প্রথমে বোঝেননি গিল। শ্রেয়সই বলেন রিভিউ নিতে। রিপ্লে স্বস্তি দেয় গিলকে, রক্ষা পান। গিল এদিন জানান, রান পাওয়াটা তাঁর কাছে গুরুত্বপূর্ণ। স্বস্তিদায়কও। তবে বাইরে কে কী আলোচনা করছেন তাতে গুরুত্ব দেননি। অধিনায়ক রোহিত শর্মা, হেড কোচ রাহুল দ্রাবিড় ও ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের প্রতি কৃতজ্ঞতা জানালেন।

শুভমান সাংবাদিকদের জানান তাঁর উপর টিম ম্যানেজমেন্টের আস্থা রাখা, উৎসাহ দেওয়ার বিষয়টি। তৃতীয় টেস্ট শতরান করার পর গিল জানিয়েছেন, তিনি পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে ভালোবাসেন। সেটাই করেছেন। দ্রুত উইকেট পড়ার পর তিনি ও শ্রেয়স ঠিক করেছিলেন মারার বল মারবেন, বাকিটা স্ট্রাইক রোটেট করায় জোর দেবেন।

শুভমান বলেন, তিনি বরাবর যেভাবে খেলেন সেটাই করেছেন। শক্তি বা দুর্বলতা জেনেও অতিরিক্ত আগ্রাসী বা অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে খেলে লাভ নেই। শতরান করার পরেও মনে হয়েছিল এখনও দায়িত্ব শেষ হয়নি। সে কারণেই শতরানের সেলিব্রেশনে উচ্ছ্বাস দেখাননি।

শুভমানের বাবা এদিন মাঠে ছিলেন। বাবা তাঁর শতরানে খুশি হবেন কিনা সে ব্যাপারে নিশ্চিত নন শুভমান। তবে তিনি নিজে রিভার্স স্যুইপ মারতে হিয়ে আউট হয়ে কিছুটা হতাশ। তাঁর কথায়, ফিল্ড প্লেসিং অনুযায়ী ওই শট খেলতে গিয়েছিলাম। তবে চা বিরতির আগে তখনও পাঁচ-ছয় ওভার আমার খেলা উচিত ছিল। এই টেস্টে ভারতের জেতার সম্ভাবনা ৭০ শতাংশ বলেই নিশ্চিত গিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+