IND vs ENG: বিষাক্ত প্রতিযোগিতায় নেই! সাফ কথা শুভমানের, ঝেড়ে ফেললেন অস্ট্রেলিয়ার ব্যর্থতাও

IND vs ENG: শুভমান গিল ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে নামার আগে বেশ আত্মবিশ্বাসী। টি২০ দলে আপাতত সুযোগ পাচ্ছেন না।

তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সহ অধিনায়ক গিল। আজ নাগপুরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হলেন। ঝেড়ে ফেলতে চাইলেন বর্ডার-গাভাসকর ট্রফির ব্যর্থতা।

IND vs ENG

শুভমান গিল অ্যাডিলেড টেস্টে ৩১ ও ২৮ রানে আউট হয়েছিলেন। ব্রিসবেনে করেন মাত্র ১। সিডনি টেস্টে ২০ ও ১৩ রানে আউট হয়েছিলেন। চোটের কারণে পারথ টেস্টে তিনি খেলতে পারেননি। মেলবোর্নে একাদশে ছিলেন না রোহিত শর্মা খেলায়।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত যখন টি২০ সিরিজ খেলছিল তখন গিল বেঙ্গালুরুতে কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জি ম্যাচ খেলেন পাঞ্জাবের হয়ে। প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ১০২ রান করেন। বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলেননি। সাদা বলের ক্রিকেটে সাফল্যের জন্য জোর দেন বিশেষ অনুশীলনে। সীমিত ওভারের ক্রিকেটের উপযোগী শট খেলতেও দেখা যায়।

টি২০ দলে অভিষেক শর্মা ও টেস্ট দলে যশস্বী জয়সওয়াল কঠিন করে দিয়েছেন শুভমানের ওপেনার হিসেবে সুযোগের বিষয়টি। তবে এই সুস্থ প্রতিযোগিতা তিনি যে উপভোগই করছেন আজ তা বুঝিয়ে দিলেন নাগপুরের সাংবাদিক বৈঠকে।

গিল বলেন, অভিষেক আমার ছোটবেলার বন্ধু। জয়সওয়ালও খুব ভালো বন্ধু। আমাদের মধ্যে যে প্রতিযোগিতা তা মোটেই বিষাক্ত নয়। দেশের হয়ে যখন খেলি, তখন প্রতি ম্যাচেই ভালো খেলা লক্ষ্য থাকে। আবার কেউই চাই না এ খারাপ খেলুক, ও যেন ভালো না খেলে। আমরা প্রত্যেকেই দেশের হয়ে খেলি। ফলে যে ভালো খেলবেন, দলের জন্য অবদান রাখবেন, তাঁর সাফল্যই চান বাকিরা।

বর্ডার গাভাসকর ট্রফির ব্যর্থতা ঝেড়ে ফেলে ইংল্যান্ড সিরিজ থেকেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের প্রস্তুতি শুরু করে দিতে চাইছে ভারত। গিলের কথায়, একটি সিরিজ গোটা দলের ফর্ম যাচাইয়ের মাপকাঠি নয়। ওই সিরিজে খেলা অনেকেই ধারাবাহিকভাবে সাফল্য পেয়েছেন বিভিন্ন সিরিজ বা টুর্নামেন্টে।

গিল আরও বলেন, এটা ঠিক যে আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি অস্ট্রেলিয়া সিরিজে। কিন্তু তা সত্ত্বেও আমরা ভালো খেলেছি। জসপ্রীত বুমরাহকে শেষদিন না পাওয়াটা দুর্ভাগ্যের। বুমরাহ থাকলে আমরা জিততেও পারতাম, সিরিজও ড্র থাকতো। আমরা আগে অস্ট্রেলিয়ায় দুবার সিরিজ জিতেছি। আমরা বিশ্বকাপ জিতেছি। বিশ্বকাপের ফাইনাল খেলেছি। ফলে সব বিষয়ই মাথায় রাখা উচিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+