IND vs ENG: ভারতীয় শিবিরে উদ্বেগ, চোট পেলেন শ্রেয়স! বাজবলের মোকাবিলায় কোন কৌশল দ্রাবিড়ের?

IND vs ENG: বৃহস্পতিবার হায়দরাবাদে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। ২০১৮ সালের পর এই প্রথম দেশের মাটিতে পাঁচ টেস্টের সিরিজে নামছে ভারত। প্রথম দুটি টেস্টে ভারত পাচ্ছে না বিরাট কোহলিকে।

এরই মধ্যে আজ দলের অপশনাল প্র্যাকটিসে ব্যাটিংয়ের সময় চোট পেলেন শ্রেয়স আইয়ার। ফলে তাঁকে নিয়ে উদ্বেগ রইল ভারতীয় শিবিরে।

 ভারতীয় শিবিরে উদ্বেগ, চোট পেলেন শ্রেয়স!

অনুশীলন ঐচ্ছিক থাকলেও জসপ্রীত বুমরাহ বাদে আজ ভারতীয় দলের সকলেই হাজির ছিলেন। ঘণ্টা দুয়েক ধরে চলল প্র্যাকটিস সেশন। বিরাট কোহলি না থাকায় তাঁর জায়গায় নামার কথা শ্রেয়স আইয়ারের। সেই শ্রেয়সই এদিন চোট পাওয়ায় ভারতের দুশ্চিন্তা বাড়ল।

নেটে থ্রো-ডাউন সামলাতে গিয়েই ঘটে বিপত্তি। একটি বল গিয়ে লাগে শ্রেয়সের কব্জিতে। এরপর তিনি ব্যাট করার চেষ্টা করেন। কিন্তু একটি বল খেলার পরই নেট ছেড়ে বেরিয়ে যান। এরপর তাঁকে দেখা যায় হাতে আইসপ্যাক লাগিয়ে বসে থাকতে। শ্রেয়সের চোট কতটা গুরুতর তা নিয়ে বিসিসিআইয়ের তরফে কিছু জানানো হয়নি।

শ্রেয়স আদৌ খেলতে পারবেন কিনা সেটাও স্পষ্ট নয়। বিরাট কোহলির বিকল্প কে হবেন তা এখনও ঘোষণা করেনি বিসিসিআই। আজ শুধু জানানো হয়েছে ভারতীয় এ দলে যোগ দেবেন রিঙ্কু সিং। ফলে মনে করা হচ্ছে, ভারতীয় এ দলের থেকে কাউকে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে রজত পাটীদার বা সরফরাজ খানকে ডাকা হতে পারে।

চেতেশ্বর পূজারার প্রত্যাবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার মধ্যে আজ শ্রেয়সের চোট চিন্তায় রাখল ভারতীয় শিবিরকে। কাল সাংবাদিকদের মুখোমুখি হবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শ্রেয়সের চোটের ব্যাপারে তখন কিছু জানা যেতে পারে।

ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় বলেছেন, বিরাট কোহলির ব্যাটিং, অভিজ্ঞতা আমরা মিস করব ঠিকই। কিন্তু তাঁর অনুপস্থিতিতে যিনি সুযোগ পাবেন তাঁর সামনে নিজেকে মেলে ধরার সুযোগ থাকছে। টেস্ট দলে সিনিয়রদের পাশাপাশি তরুণ ক্রিকেটারদের দিকেও নজর রাখতে চান দ্রাবিড়।

দ্রাবিড় ইংল্যান্ড দলকে সমীহ করছেন। তবে চেনা পরিবেশে খেলা ভারতকে যে বাড়তি সুবিধা দেবে তা নিয়ে সংশয় নেই দ্রাবিড়ের। ইংল্য়ান্ডের তথাকথিত বাজবল বা আগ্রাসী ব্য়াটিংয়ের পাল্টা হিসেবে ভারত কেমন খেলবে, সেই সংক্রান্ত প্রশ্নের উত্তরে দ্রাবিড় বলেন, আলট্রা-অ্যাটাকিং বা অতিরিক্ত আগ্রাসী হওয়ার দরকার পড়বে না। তবে আমাদের প্রথম ছয়-সাতজন ব্যাটার পজিটিভ ক্রিকেট খেলেন। ফলে ক্রিজ আঁকড়ে পড়ে থাকার মতো পরিস্থিতি না হলে এই ব্যাটাররা যে তাঁদের স্বাভাবিক ব্যাটিংয়ে রদবদল ঘটিয়ে পিছু হঠবেন, তেমন সম্ভাবনা দেখছেন না দ্রাবিড়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+