IND vs ENG: ইংল্যান্ড টেস্ট দলে ২টি পরিবর্তন বিশাখাপত্তনমে! ভারতের বিরুদ্ধে অভিষেক বশিরের, ফিরলেন অ্যান্ডারসন

IND vs ENG: কাল থেকে বিশাখাপত্তনমে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টের মতোই এবারও খেলা শুরুর আগের দিন প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। যাতে রয়েছে দুটি পরিবর্তন।

এই টেস্টেও ইংল্যান্ড নামছে এক সিমার নিয়ে। তবে মার্ক উডের স্থলাভিষিক্ত হচ্ছেন অভিজ্ঞ জেমস অ্যান্ডারসন। শোয়েব বশিরের টেস্ট অভিষেক হচ্ছে বলে জানিয়ে দিয়েছেন বেন স্টোকস।

IND vs ENG: ইংল্যান্ড টেস্ট দলে ২টি পরিবর্তন বিশাখাপত্তনমে!

অভিষেক টেস্টে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে সাতটি-সহ মোট ৯টি উইকেট নিয়ে চমক দিয়েছেন টম হার্টলি। এবার সমারসেটের ২০ বছরের অফ-স্পিনার শোয়েব বশিরের সামনে সুযোগ নিজেকে মেলে ধরার। ভিসা সংক্রান্ত জটিলতায় না পড়লে তাঁর টেস্ট অভিষেক হায়দরাবাদেই হওয়ার সম্ভাবনা ছিল।

প্রথম টেস্টেই জ্যাক লিচকে ভোগাতে থাকে বাঁ হাঁটুর চোট। ইংল্যান্ড দলের সবচেয়ে অভিজ্ঞ স্পিনার তাই পুরোদমে বোলিং করতে পারেননি। টেস্টের প্রথম দিন ফিল্ডিং করতে গিয়েই তাঁর চোট লেগেছিল। লিচ বিশাখাপত্তনম টেস্টে নামতে পারছেন না। তাঁর জায়গায় অভিষেক হচ্ছে আবু ধাবিতে ইংল্যান্ডের প্রস্তুতিতে নজর কাড়া শোয়েবের।

মার্ক উড প্রথম টেস্টে কোনও উইকেট পাননি। তাঁর জায়গায় চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে খেলবেন জেমস অ্যান্ডারসন। চলতি বছরের প্রথম তথা কেরিয়ারের ১৮৪তম টেস্টটি খেলতে নামবেন অ্যান্ডারসন। তিনিই এই টেস্টে ইংল্যান্ডের একমাত্র জোরে বোলার। বশিরের পাশাপাশি হার্টলি ও রেহান আহমেদ বিশেষজ্ঞ স্পিনার। হাত ঘোরাবেন জোর রুটও।

বশির টেস্ট অভিষেকের কথা জেনে উত্তেজিত বলে জানিয়েছেন স্টোকস। তবে অধিনায়কের কাছ থেকে শোনার আগেই টেস্ট অভিষেক হওয়ার কথা বশির জেনেছেন হেড কোচ ব্রেন্ডন ম্যাকালামের কাছ থেকে। দলের সঙ্গে যোগ দিতে দেরি হলেও হায়দরাবাদ টেস্টে জয়ের সাক্ষী থাকা বশির ড্রেসিংরুমের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছেন বলে দাবি স্টোকসের।

মজার ব্যাপার হলো, অ্যান্ডারসনের যখন ২০০৩ সালের মে মাসে টেস্ট অভিষেক হয়েছিল তখন রেহান ও বশিরের কেউ জন্মাননি। ইংল্যান্ড দলে সুযোগ পাওয়ার নিরিখে অ্যান্ডারসনের টেস্ট ক্যাপের নম্বর ৬১৩, বশিরের ৭১৩। ৪১ বছরের অ্যান্ডারসন তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের ২২তম বছরের সূচনা করবেন বিশাখাপত্তনমে।

স্যুইং কিং অ্যান্ডারসনের অভিজ্ঞতায় দল সমৃদ্ধ হবে বলে আশাবাদী স্টোকস। ইংল্যান্ড অধিনায়ক বিশাখাপত্তনমের উইকেট নিয়ে বলেন, প্রথম ২-৩ দিন পিচ ভালো আচরণ করবে বলেই মনে হচ্ছে। তবে উইকেট নিয়ে খুব একটা ভাবনাচিন্তা নেই ইংল্যান্ড শিবিরে। তবে গতকালের চেয়ে উইকেট আজ আরও শুষ্ক দেখিয়েছে বলে দাবি স্টোকসের।

ইংল্যান্ড- জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটকিপার), রেহান আহমেদ, টম হার্টলি, শোয়েব বশির, জেমস অ্যান্ডারসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+