IND vs ENG: ভারত ফের টস জিতে ইংল্যান্ডকে ব্য়াট করতে পাঠাল, ১৪ মাস পর একাদশে শামি
IND vs ENG: রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে ২ ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে নামছে ভারত। ৫ ম্যাচের সিরিজের তৃতীয় টি২০ আন্তর্জাতিক হচ্ছে আজ।
এই স্টেডিয়ামে ভারত পাঁচটির মধ্যে চারটি টি২০ আন্তর্জাতিকেই জিতেছে ভারত। পাটা উইকেটে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা।

কলকাতা, চেন্নাইয়ের পর আজও টস জিতলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারত ফের রান তাড়া করারই সিদ্ধান্ত নিল। ভারতীয় দলে একটিই পরিবর্তন আনা হলো। অর্শদীপ সিংকে বিশ্রাম দেওয়া হয়েছে।
ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানালেন, আজকের ম্য়াচে খেলবেন মহম্মদ শামি। ফলে ১৪ মাস পর ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে শামিকে। গতকালই ব্যাটিং কোচ সীতাংশু কোটাক জানিয়েছিলেন, শামি ফিট। তবে তাঁকে খেলানোর বিষয়টি নির্ভর করছে হেড কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যর উপর।
আজকের ম্যাচে অর্শদীপকে বিশ্রাম দেওয়ার ফলে তাঁর শততম টি২০ আন্তর্জাতিক উইকেট দখলের অপেক্ষা দীর্ঘায়িত হলো। মহম্মদ শামি ভারতের হয়ে শেষবার খেলেছিলেন ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে। তারপর গোড়ালির চোট সারাতে অপারেশন হয়। দীর্ঘ সময় ধরে চলে রিহ্যাব। ২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর এই প্রথম ভারতের হয়ে টি২০ খেলতে দেখা যাবে শামিকে।
আগেই মাঠে ফেরার কথা থাকলেও রিহ্যাব চলাকালীন ফের চোট পান শামি। পরে হাঁটুতেও সমস্যা দেখা যাচ্ছিল। অস্ট্রেলিয়া সফরেও যেতে পারেননি। রঞ্জি ট্রফি, সৈয়দ মুস্তাক আলি ট্রফি ও বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে খেলেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজের পাশাপাশি শামি চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও রয়েছেন। ৪৩৫ দিন পর দেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক হচ্ছে শামির।
রাজকোটের ব্যাটিং সহায়ক পিচে শামিকে বড় চ্যালেঞ্জের মুখেই পড়তে হচ্ছে। সূর্যকুমার যাদব বলেন, উইকেট শক্ত রয়েছে। চরিত্রগত খুব একটা পরিবর্ত হবে না। সে কারণেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত। আজই সিরিজ জয়ের সম্ভাবনা থাকলেও সূর্য আজ থেকে তিন ম্যাচের সিরিজ শুরু হচ্ছে বলে মনে করছেন।
ভারত আজও খেলাচ্ছে ধ্রুব জুরেলকে। শিবম দুবে ও রামনদীপ সিং দলের সঙ্গে যোগ দিলেও আজ একাদশের বাইরেই থাকলেন।
ইংল্যান্ড দল অপরিবর্তিত রয়েছে। তবে অধিনায়ক জস বাটলার ভারতে এসে টানা তিনবার টস হারের পর জানালেন, জেমি স্মিথ আজ উইকেটকিপিং করবেন। কাফ স্ট্রেইনের কারণে কিপিং করবেন না ফিল সল্ট।
ভারত- সঞ্জু স্য়ামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, ধ্রুব জুরেল, অক্ষর প্য়াটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, মহমমদ শামি, বরুণ চক্রবর্তী।
ইংল্যান্ড- ফিল সল্ট, বেন ডাকেট, জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ (উইকেটকিপার), জেমি ওভার্টন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, মার্ক উড, আদিল রশিদ।












Click it and Unblock the Notifications