IND vs ENG: সরফরাজ ঝোড়ো হাফ সেঞ্চুরিতে ছুঁলেন হার্দিকের কীর্তি, রবীন্দ্র জাদেজা নাম তুললেন কোন এলিট লিস্টে?
IND vs ENG: রাজকোট টেস্টের প্রথম দিনে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াল ভারত। রোহিত শর্মা শতরান করার পর আউট হয়ে গেলেও আরেক শতরানকারী রবীন্দ্র জাদেজা অপরাজিত রয়েছেন।
টেস্ট অভিষেকে দুর্ভাগ্যের শিকার হয়ে রান আউট হওয়া সরফরাজ খানও কিন্তু নজর কাড়লেন ঝোড়ো অর্ধশতরান উপহার দিয়ে।

প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৮৬ ওভারে ৫ উইকেটে ৩২৬ রান। ১৪টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৯৬ বলে ১৩১ রান করেন রোহিত। জাদেজা ৯টি চার ও ২টি ছয়ের সাহায্যে অপরাজিত ২১২ বলে ১১০ রান করে। সরফরাজ খান ৯টি চার ও একটি ছয়ের দৌলতে ৬৬ বলে ৬২ রান করেছেন। কুলদীপ যাদব ১ রানে অপরাজিত রয়েছেন।
সরফরাজ খান এদিন স্পর্শ করলেন হার্দিক পাণ্ডিয়ার কীর্তি। তিনি আজ অর্ধশতরান পূর্ণ করেন ৪৮ বলে। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে হার্দিক পাণ্ডিয়া ৪৮ বলেই সেঞ্চুরি করেছিলেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে ভারতীয়দের মধ্যে টেস্টে অভিষেকে দ্রুততম অর্ধশতরানের নিরিখে হার্দিকের রেকর্ডে থাবা বসালেন সরফরাজ।
২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শিখর ধাওয়ান ৫০ বলে ও ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পৃথ্বী শ ৫৬ বলে টেস্ট অভিষেকে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। আজ যেভাবে সরফরাজ খেলছিলেন তাতে বাড়ছিল টেস্ট অভিষেকে শতরানের সম্ভাবনা। কিন্তু রবীন্দ্র জাদেজার ভুলে রান আউট হতে হয় সরফরাজকে।
সরফরাজকে এভাবে আউট করানোয় ফ্যানেদের রোষের মুখে পড়েছেন জাদেজা। ড্রেসিংরুমে রোহিত শর্মা তো রাগে মাথা থেকে টুপি খুলে মাটিতে ফেলে দেন। আজ গ্যালারিতে ছিলেন সরফরাজের বাবা ও স্ত্রী। সরফরাজ টেস্ট ক্যাপ পাওয়ার সময় দুজনের চোখ বেয়েই নেমে আসে আনন্দাশ্রু। সরফরাজ স্ত্রী-র চোখের জল মুছিয়ে দেন।
A journey that is all heart 🫶🥹
— BCCI (@BCCI) February 15, 2024
Hear from a proud father on a very memorable day for Sarfaraz Khan 🤗 - By @ameyatilak#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/Imk7OTuSVM
সরফরাজের বাবা নৌসাদ বলেছেন, আজ মনে হচ্ছে রাত যত বড়ই হোক না কেন, সময়মতোই সূর্য উঠবে। নিষ্ঠা, একাগ্রতা, কঠোর পরিশ্রমের যে বিকল্প নেই তা উল্লেখ করেন নৌসাদ। রোহিত নিজে গিয়ে সরফরাজের বাবা ও স্ত্রীর সঙ্গে দেখা করেন। সরফরাজ বলেছেন, বাবার জন্য সবচেয়ে বেশি ভালো লাগছে।
জাদেজার জন্যই সরফরাজের ভালো ইনিংস আরও লম্বা হলো না। কিন্তু রোহিতের সঙ্গে জাদেজাও ভারতের ভিত মজবুত করায় অবদান রেখেছেন। এদিন জাদেজা টেস্টে ৩ হাজার রান পূর্ণ করলেন। কপিল দেব ও রবিচন্দ্রন অশ্বিনের পর তৃতীয় ভারতীয় হিসেবে টেস্টে ৩ হাজার রানের পাশাপাশি অন্তত ২৫০ টেস্ট উইকেট দখলের নজির তাঁর ঝুলিতে।
টেস্টে তিন হাজার রান ও অন্তত ২৫০ উইকেট নেওয়ার কীর্তি জাদেজার আগে রয়েছে ১১ জন ক্রিকেটারের। তাঁরা হলেন ইমরান খান, স্যর রিচার্ড হ্যাডলি, ইয়ান বোথাম, কপিল দেব, শেন ওয়ার্ন, চামিন্ডা ভাস, শন পোলক, জাক কালিস, ড্যানিয়েল ভেত্তোরি, স্টুয়ার্ট ব্রড ও রবিচন্দ্রন অশ্বিনের।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications