IND vs ENG: ভারত সফরে আসার আগেই স্বস্তি, পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারের ভিসা নিয়ে জটিলতার অবসান

শনিবারই ভারত সফরে আসছে ইংল্যান্ড দল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের বিরুদ্ধে পাঁচটি টি২০ এবং তিনটি একদিনের সিরিজ খেলবে ইংল্যান্ড। আগামী ২২ জানুয়ারি ইডেনে প্রথম টি২০ ম্যাচে খেলতে নামবে ইংল্যান্ড দল। ভারতের আসার আগে স্বস্তিতে ইংল্যান্ড দল। পাকিস্তান বংশোদ্ভূত ইংল্যান্ডের ক্রিকেটার সাকিব মাহমুদের ভিসা জটিলতার অবসান হল।

কয়েক দিন আগেই জানা যায় পাকিস্তান বংশোদ্ভূত ইংল্যান্ডের ক্রিকেটার সাকিব মাহমুদের ভিসা নিয়ে জটিলতা থাকায় তাঁর ভারতে আগমন অনিশ্চিত। কারণ তাঁর ভিসা এখনও মঞ্জুর হয়নি। এমনকি আবু ধাবিতে দলের শিবিরেও যোগ দিতে পারেননি বলেই খবর ছিল। কিন্তু অবশেষে সাকিবের ভিসা নিয়ে জটিলতার অবসান ঘটেছে বলেই ক্রিকবাজ সূত্রে জানা গিয়েছে। ফলে ইংল্যান্ড দলের সঙ্গে তাঁর ভারতে আসতে কোনও সমস্যা নেই।

ভারতে আসার আগে ইংল্যান্ড দল সংযুক্ত আরব আমিরশাহিতে শিবির করছে। সেখানে প্রাক্তন পেসার জিমি অ্যান্ডারসনের শিবিরক করেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। সেই ক্যাম্পে জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স এবং মার্ক উড যোগ দিয়েছিলেন। কিন্তু ভিসা সমস্যায় দেশ থেকে আবু ধাবি আসতে পারেননি সাকিব। তাঁর পাসপোর্ট ছিল ভারতীয় দূতবাসে। গত মাসে সব কাগজপত্র জমা দেওয়ার পরেও ভারতে আসার অনুমতি পাননি বলেই অভিযোগ উঠে।

তবে সাকিবই প্রথম নন, এর আগেও একাধিক ইংল্যান্ড ক্রিকেটারের সঙ্গে এই ঘটনা ঘটেছে। এর আগে ভারতে টেস্ট সিরিজ চলাকালে ভিসা জটিলতায় পড়েন পাকিস্তানি বংশোদ্ভূত আরেক ইংল্যান্ডের বোলার শোয়েব বশির। এমনকি এর আগে ভিসা হাতে না পাওয়ায় শেষ পর্যন্ত সিরিজের প্রথম টেস্টে খেলতেও পারেনি।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেরদিন লন্ডনে ফেরত যেতে হয় ইংল্যান্ডের অফস্পিনারকে। যার ফলে হায়দরাবাদে প্রথম টেস্টে খেলতে পারেননি। লেগ স্পিনার রেহান আহমেদও সমস্যায় পড়েন। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের ভিসা পেতে খুব সমস্যা হয়েছিলো।
ইংল্যান্ডের এখনও পর্যন্ত ২৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাহমুদ। ২০২২ সালে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হয় এই বোলাররে। কিন্তু পিঠের চোটের সমস্যায় বার বার ভুগতে হয় তাঁকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+