IND vs ENG: ভারতের অর্ধেকের বেশি রান তুলে দ্বিশতরানের দিকে যশস্বী, সচিনের কীর্তি ছুঁতেই পেলেন বিরাট প্রশংসা
IND vs ENG: বিশাখাপত্তনম টেস্টের প্রথম দিনেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত। তবে যশস্বী জয়সওয়াল বাদে ভারতের কোনও ব্যাটারই ভরসা দিতে পারলেন না। ব্যাটিং সহায়ক পাটা উইকেট পেয়েও।
যশস্বী এদিন টেস্ট কেরিয়ারের সেরা ইনিংস খেলে অপরাজিত রইলেন। কাল নামবেন দ্বিশতরান পূর্ণ করার লক্ষ্যে। আজ যশস্বী ষষ্ঠ টেস্ট খেলছেন, পেয়ে গেলেন দ্বিতীয় টেস্ট শতরান।

ভারত টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ৩৩৬ রান তুলেছে। রান রেট ৩.৬১। দলের অর্ধেকের বেশি রান একাই করেছেন মুম্বইয়ের যশস্বী। ওপেন করতে নেমে তিনি নট আউট রইলেন ২৫৭ বলে ১৭৯ রানে।
যশস্বীর শতরান দেখে উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকর। তিনি যশস্বীর শতরানের মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছেন, যশস্বী ভবঃ। চতুর্থ ভারতীয় হিসেবে ২৩ বছর পার করার আগেই টেস্টে দেশে ও বিদেশে শতরানের কীর্তি স্পর্শ করলেন যশস্বী। এর আগে, এই নজির গড়েছেন সচিন তেন্ডুলকর, রবি শাস্ত্রী ও বিনোদ কাম্বলি। সকলেই মুম্বইয়ের প্লেয়ার।
।।यशस्वी भव:।।#INDvENG pic.twitter.com/Nv1SMUbMHT
— Sachin Tendulkar (@sachin_rt) February 2, 2024
গত বছর জুলাইয়ে ডমিনিকায় যশস্বী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৮৭ বলে ১৭১ রান করেছিলেন। হায়দরাবাদ টেস্টে তিনি ৮০ রান করলেও শতরান থেকে দূরেই থামতে হয়েছিল। কাল আর ২১ রান করে ফেললেই শতরানকে দ্বিশতরানে পরিণত করবেন। যশস্বী এখনও অবধি ১৭টি চার ও পাঁচটি ছয় হাঁকিয়েছেন।
ভারত টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ৩৩৬ রান তুলেছে। রান রেট ৩.৬১। দলের অর্ধেকের বেশি রান একাই করেছেন মুম্বইয়ের যশস্বী। ওপেন করতে নেমে তিনি নট আউট রইলেন ২৫৭ বলে ১৭৯ রানে।
যশস্বীর শতরান দেখে উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকর। তিনি যশস্বীর শতরানের মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছেন, যশস্বী ভবঃ। চতুর্থ ভারতীয় হিসেবে ২৩ বছর পার করার আগেই টেস্টে দেশে ও বিদেশে শতরানের কীর্তি স্পর্শ করলেন যশস্বী। এর আগে, এই নজির গড়েছেন সচিন তেন্ডুলকর, রবি শাস্ত্রী ও বিনোদ কাম্বলি। সকলেই মুম্বইয়ের প্লেয়ার।
গত বছর জুলাইয়ে ডমিনিকায় যশস্বী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৮৭ বলে ১৭১ রান করেছিলেন। হায়দরাবাদ টেস্টে তিনি ৮০ রান করলেও শতরান থেকে দূরেই থামতে হয়েছিল। কাল আর ২১ রান করে ফেললেই শতরানকে দ্বিশতরানে পরিণত করবেন। যশস্বী এখনও অবধি ১৭টি চার ও পাঁচটি ছয় হাঁকিয়েছেন।
দেশের হয়ে এদিন তৃতীয় শতরান পেলেন যশস্বী। গত বছর এশিয়ান গেমসে নেপালের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিকে ঝোড়ো শতরান হাঁকিয়েছেন তিনি। যশস্বী জানান, উইকেটে শুরুর দিকে কিছুটা আর্দ্রভাব ছিল। বল ঘুরছিল, বাউন্স ছিল, সিম করছিল। সেশন ধরে ধরে খেলাই লক্ষ্য ছিল যশস্বীর। রাহুল দ্রাবিড়, রোহিত শর্মাদের বার্তা পেয়ে সেই অনুযায়ীই খেলেন।
যশস্বী একা কুম্ভ রক্ষা করলেও বাকি ব্যাটারদের হাল খারাপ। রজত পাটীদার অভিষেক টেস্টে শুরুটা খারাপ করেননি, তবে কিছুটা দুর্ভাগ্যের কারণেই বোল্ড হলেন। রোহিত শর্মা ১৪, শুভমান গিল ৩৪, শ্রেয়স আইয়ার ২৭, রজত পাটীদার ৩২, অক্ষর প্যাটেল ২৭ ও কেএস ভরত ১৭ রানে আউট হন। ৫ রানে ক্রিজে রবিচন্দ্রন অশ্বিন।
শোয়েব বশির অভিষেক টেস্টে ২৮ ওভারে ১০০ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। টেস্টে তাঁর প্রথম শিকার রোহিত শর্মা। রেহান আহমেদ ২টি মেডেন-সহ ১৬ ওভারে ৬১ রান খরচ করে পেয়েছেন ২ উইকেট। টম হার্টলি ১৮ ওভার হাত ঘুরিয়েছেন, ২টি মেডেন, ৭৪ রান দিয়ে তিনি পেয়েছেন ১ উইকেট। ৩টি মেডেন-সহ ১৭ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট জেমস অ্যান্ডারসনের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত

Click it and Unblock the Notifications