IND vs ENG: রাজকোটে রোহিতের তৃপ্তির শতরান, ধাক্কা কাটিয়ে জাদেজাকে নিয়ে সামলালেন ভারতের ইনিংস

IND vs ENG: রাজকোট টেস্টে রাজকীয় দায়িত্বশীল শতরান এলো রোহিত শর্মার ব্যাট থেকে। সাত মাস পর টেস্ট হান্ড্রেড তৃপ্তিও দিল হিটম্যানকে। ৫৭তম টেস্টে একাদশ টেস্ট শতরান রোহিত পূর্ণ করলেন চা বিরতির পরেই।

সিরিজের তৃতীয় টেস্টে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ভারত ঘুরে দাঁড়াল রোহিত ও রবীন্দ্র জাদেজার জুটিতে ভর করেই। জাড্ডুও নিজের মাঠে শতরানের দিকে এগিয়ে চলেছেন।

IND vs ENG: রাজকোটে রোহিতের তৃপ্তির শতরান

গত বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কেরিয়ারের দশম টেস্ট শতরানটি পেয়েছিলেন রোহিত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি করেছিবেন ২২১ বলে ১০৩ রান। পোর্ট অব স্পেনে ৮০ ও ৫৭ রান করেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে চার টেস্টে রোহিতের রান ছিল যথাক্রমে ৫, ০, ৩৯ ও অপরাজিত ১৬।

রোহিত হায়দরাবাদ টেস্টে ২৪ ও ৩৯ এবং বিশাখাপত্তনমে ১৪ ও ১৩ রান করে আউট হয়েছিলেন। তারপর এদিন হাঁকালেন শতরান। দেশের মাটিতে রোহিত শেষ শতরানটি করেছিলেন গত বছরের ফেব্রুয়ারিতে। নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিলেন ২১২ বলে ১২০ রানের ইনিংস। সেটি ছিল রোহিতের নবম টেস্ট শতরান।

দেশের মাটিতে রোহিত পেলেন নবম টেস্ট শতরান। তাঁর দুটি টেস্ট শতরান রয়েছে বিদেশের মাটিতে। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর টেস্ট শতরানের সংখ্য়া বেড়ে হলো তিন, যার মধ্যে দুটি দেশের মাটিতে, ২০২১ সালে ওভালে তিনি শতরান করেছিলেন। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও রোহিতের তিনটি করে শতরান রয়েছে। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিরুদ্ধে রয়েছে ১টি করে।

রোহিত সবচেয়ে বেশি তিনটি শতরান করেছেন ২০১৯ সালে। ২০১৩, ২০২১ ও ২০২৩ সালে রয়েছে দুটি করে টেস্ট শতরান। ২০১৭ সালে একটি টেস্ট শতরান এসেছিল রোহিতের ব্যাট থেকে। আজ চলতি মরশুম তথা চলতি বছরের প্রথম টেস্ট শতরানটি পেয়ে গেলেন রোহিত।

আজ চা বিরতিতে ভারতের স্কোর ছিল ৫২ ওভারে ৩ উইকেটে ১৮৫। রোহিত ৯৭, জাদেজা ৬৮ রানে ব্যাট করছিলেন। চা বিরতির পর প্রথম ওভারেই রোহিত শতরান পূর্ণ করেন ১৫৭ বল খেলে, ১১টি চার ও ২টি ছয়ের সাহায্যে। ৫০ রান করতে তাঁর লেগেছিল ৭১ বল। রেহান আহমেদের প্রথম বলে ২ রান নিয়ে ৯৯-এ পৌঁছন, এরপর তৃতীয় বলে ২ রান নিয়ে শতরানে পৌঁছে যান।

রোহিতের সর্বাধিক ২১২ রানের ইনিংসটি এসেছিল রাঁচিতে। এ ছাড়া ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৭৭, বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৭৬ ও ১২৭, চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬১, নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২০, ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ১১১, নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেন রোহিত।

আজ টস জিতে ব্যাট করতে নেমে ৮.৫ ওভারে ৩৩ রানে তিন উইকেট হারিয়েছিল ভারত। তারপর থেকে ভারতীয় ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন রোহিত ও জাদেজা। তাঁদের জুটিতে দেড়শোরও বেশি রান উঠেছে এখনও পর্যন্ত। জাদেজা ২১তম টেস্ট অর্ধশতরান করার পর দেখা গিয়েছে চেনা ভঙ্গিতে সোর্ড সেলিব্রেশন!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+