IND vs ENG: জয়ের মধ্যেও কোহ‌লির অভাব অনুভব করছেন রোহিত, পন্থ প্রসঙ্গেও করলেন বিরাট মন্তব্য

গাড়ি দুর্ঘটনার জন্য এক বছরের বেশি সময় ভারতীয় দলের বাইরে ঋষভ পন্থ। তার উপর ইং‌ল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই পারিবারিক কারণে নাম প্রত্যাহার করে নেন বিরাট কোহলি। তার উপর চোটের জন্য তিনটি ম্যাচ খেলতেই পারেননি কেএল রাহুল। তার উপর অজানা কারণে বাদ গিয়েছেন শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণের মতো ক্রিকেটাররা। এই পরিস্থিতিতেও ভারতীয় ব্যাটিংকে ভরসা দিলেন তরুণ ক্রিকেটাররাই।

বিরাট-রাহুলেয়র মতো ক্রিকেটারদের অনুপস্থিতিতে ইং‌ল্যান্ডের মতো দলের বিরুদ্ধে সিরিজ জেতা সহজ কথা নয়। পরিস্থিতি যে কঠিন ছি‌ল তা রাঁচিতে ম্যাচ এবং সিরিজ জয়ের প্রকাশ করলেন রোহিত শর্মা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই বিরাট কোহলি এবং ঋষভ পন্থ প্রসঙ্গে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

IND vs ENG:

রোহিত বলেন, 'যখন প্রধান খেলোয়াড়রা দলে থাকেন না তখন এটি সর্বদা আনন্দদায়ক হয় না, তবে একটি দল হিসাবে আমরা কিছুই করতে পারি না। তাদের অভাব পূরণ করা সহজ ছিল না। বিরাট বা পন্থ এমন ক্রিকেটার যারা যে কোনও পরিবেশ পরিস্থিতেই ভালো খেলতে সক্ষম থাকেন। কিন্তু তাঁদের অনুপস্থিতি দলের চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে তুলে ছিল। তবে আমরা সেটা গ্রহণ করেছি।'

ভারতীয় দলে তরুণ ক্রিকেটাররা সুযোগ পেয়েই ভালো পারফরম্যান্স করছেন। এরপর বিরাট কোহলি এবং পন্থ ফিরলে দলের ব্যাটিং গভীরতা আরও বৃদ্ধি পাবে। কিন্তু তখন বাদ পড়বেন কে?

এই প্রশ্নের উত্তরে রোহিত বলেন, 'বর্তমান তরুণ ক্রিকেটারেদর আজকের পারফরম্যান্সের পিছনে অনেক পরিশ্রম আছে, তারা এই চাপ নিয়েই ঘরোয়া ক্রিকেট খেলে তৈরি হয়েছেন। আমার মতে এটা সমস্যার হবে না। দলের মধ্যে সুস্থ প্রতিযোগিতা থাকবে। তবে এই ক্রিকেটাররা(তরুণ বা যারা এই সিরিজে সুযোগ পেলেন) যখনই সুযোগ পাবে ভালো পারফরম্যান্স করবেন।'

রোহিত যতই বলুন ক্রিকেট মহলের একাংশের মতে জুরেল কিন্তু পন্থের জন্য লড়াইকে আরও কঠিন করে তুললেন। কারণ চোট কাটিয়ে প্রত্যাবর্তনের লক্ষ্যে তৈরি হচ্ছেন ঋষভ পন্থ। রাজকোট থেকে রাঁচি প্রথম দুটি ম্যাচেই জুরে‌ল বুঝিয়ে দিয়েছেন তিনি ‌অনেক দূর যেতে পারার ক্ষমতা রাখেন। ফলে পন্থকে কিন্তু লড়াই করেই দলে ঢুকতে হবে।

ধরমশালা ম্যাচ প্রসঙ্গে রোহিত বলেন, আমরা প্রতিটা টেস্টে জিততে চাই, এটি একটি দুর্দান্ত সিরিজ, পঞ্চম ম্যাচেও আমরা আমাদের সেরাটা দিতে চাই। আত্মবিশ্বাসী আমরা একটি ভালো প্রদর্শন করতে পারব।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+