IND vs ENG: ভুল রিভিউর খেসারত দিতে হল ভারতকে, তীব্র ক্ষোভ প্রকাশ রোহিতের, ভিলেন হলেন কে?
রাঁচিতে ভারত-ইংল্যান্ড টেস্টের প্রথম দিনেই আকাশ দীপের আগুনে পারফরম্যান্স, জো রুটের শতরানের মতোই চর্চায় উঠে এল আরও এক বিষয় ডিআরএস। প্রথম দিনে ভুল রিভিউ নেওয়ার খেসারত দিতে হল ভারতীয় দলকে। এমনকি মেজাজ হারিয়ে ফেললেন রোহিত শর্মাও। সব মিলিয়ে রাঁচিতে চতুর্থ টেস্টের প্রথম দিনেই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এল ডিআরএস নীতি।
বর্তমান ক্রিকেটে টি২০, ওডিআই হোক বা টেস্টে ডিআরএস রণকৌশল যে কোনও দলের কাছেই গুরুত্বপূর্ণ। অথচ রাঁচি টেস্টের প্রথম দিনেই সেই রণকৌশলই সঠিকভাবে কাজে লাগাতে পারল না ভারত। ভুল রিভিউ নিল ভারতীয় দল এবং তার পুরো খেসারতই দিতে হল। যার সুবিধা নিয়ে গেল ইংল্যান্ড।

তবে তৃতীয় রিভিউ নষ্ট হওয়ার নিয়েই তীব্র বিতর্ক তৈরি হল। ম্যাচের ৬০তম ওভারে জাজেদার বলে বেন ফোকসের প্যাডে লাগে। এলবিডব্লিউয়ের আবেদন করে ভারত কিন্তু আম্পায়ার তা খারিজ করে দেন। এরপর রিভিউ নেওয়ার আলোচনা শুরু করে ভারতীয় দল।
রোহিত উইকেটরক্ষক জুরেলকে জিজ্ঞাসা করেন যে বল কি উইকেটের দিকে যাচ্ছিল? তাতে জুরেলের ভঙ্গি দেখে মনে হয় তিনি রোহিতকে বোঝাতে চাইছেন যে বল উইকেটের বাইরে যাচ্ছিল। কিন্তু জাডেজার রিভিউ নেওয়ার ক্ষেত্রে অনড় থাকেন । তিনি রোহিতকে রিভিউয়ের জন্য রাজি করান। যদিও রিভিউতে দেখা যায় জুরেলের অনুমানই ঠিক। বল লেগ স্টাম্পের বাইরে যাচ্ছে। ফলে রিভিউ নষ্ট হয়।
এরপরের সেশনেই রবীন্দ্র জাডেজার বোলিংয়ে রবিনসনের বিরুদ্ধে লেগ বিফোরের আবেদন করে ভারতীয় দল। অনফিল্ড আম্পায়ার আউট দেননি। রিভিউ আগেই শেষ হয়ে গিয়েছিল রোহিতদের। ফলে রিভিউ নেওয়া যায়নি। রিপ্লেতে দেখা যায় রিভিউ নিলে এই জুটি ভাঙত। হয়তো স্কোর বোর্ডের চিত্রটা আরও বদলে যেতে পারত।
ভুল রিভিউয়ের জন্য রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন রোহিত। টিভির পর্দায় ফুটে উঠল রোহিতের রাগের ছবি, তা ভাইরাল হতে বেশি সময় লাগেনি। ভারত অধিনায়ক যে রীতিমতো বিরক্ত তা তাঁর মুখের অভিব্যক্তি থেকেই স্পষ্ট হয়ে যায়।












Click it and Unblock the Notifications