IND vs ENG: তারুণ্যের জয়গানে সাফল্যের রহস্য উন্মোচন রোহিতের, ম্যাচের সেরা ধ্রুব, ৪-১ করাই লক্ষ্য ভারতের

IND vs ENG: ব্যক্তিগত কারণ থেকে চোট, কিংবা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজে এইসব কারণে ভারত পূর্ণশক্তির দল নামাতে পারেনি।

কিন্তু তা সত্ত্বেও প্রথম টেস্টে পরাজয়ের পর দারুণ কামব্যাক করে আজ ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজ পকেটে পুরে ফেলল রোহিত শর্মার ভারত। রোহিতের কথায় স্পষ্ট ইঙ্গিত, ধরমশালায় ৪-১ করার ব্যাপারে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী।

IND vs ENG: তারুণ্যের জয়গানে সাফল্যের রহস্য উন্মোচন রোহিতের

ভারতের সেরা প্রাপ্তি নিঃসন্দেহে যশস্বী জয়সওয়াল। চলতি বছর পাঁচটি টেস্ট খেলে তিনি বর্তমানে বিশ্বের ১ নম্বর রান সংগ্রহকারী। পাঁচটি টেস্টে ১০ ইনিংসে তিনি ৬৮৩ রান করে ফেলেছেন, যার মধ্যে চারটিই চলতি সিরিজে। যশস্বীর পরেই রয়েছেন ২ টেস্টে ৪০৩ করা কেন উইলিয়ামসন। তিনে শুভমান গিল, ৫ টেস্টে ৩৮৮ রান।

এই পরিসংখ্যান থেকেই বোঝা যাচ্ছে ভারতের তরুণ ক্রিকেটাররা ভরসা দিতে শুরু করেছেন। ধ্রুব জুরেল কেরিয়ারের দ্বিতীয় টেস্টেই পেলেন ম্যাচের সেরার পুরস্কার। দুই ইনিংসেই তিনি নামলেন কঠিন পরিস্থিতিতে, প্রথম ইনিংসে করেন ৯০, দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকলেন ৩৯ রান করে।

এই সিরিজ জয়ের নেপথ্যে যেমন রয়েছেন জসপ্রীত বুমরাহ বা মহম্মদ সিরাজ, তেমনই অভিষেক টেস্টে অবদান রেখেছেন আকাশ দীপের মতো তরুণ ক্রিকেটার। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার সঙ্গে বল হাতে কামাল দেখিয়েছেন নিজেকে আরও উন্নত করা কুলদীপ যাদব।

রজত পাটীদার সুবিধা করতে না পারলেও সরফরাজ খান কিন্তু রাজকোট টেস্টে দুই ইনিংসে হাফ সেঞ্চুরি করেছেন, রাঁচিতে যদিও প্রত্যাশাপূরণ করতে পারেননি। তবে সকলের কথাতেই উঠে আসছে, রোহিত শর্মা যেভাবে তরুণ ক্রিকেটারদের পাশে থাকছেন, সেটাই সকলকে অনুপ্রাণিত করছে খোলা মনে স্বাধীনভাবে নিজেদের সেরাটা দিতে।

রোহিত বলেন, তীব্র লড়াই হচ্ছে সিরিজে। সেখানে জেতা সব সময়ই ভালো অনুভূতি। অনেক চ্যালেঞ্জ থাকলেও দৃঢ়ভাবে তার মোকাবিলা করেছি। ঘরোয়া ক্রিকেট, ক্লাব ক্রিকেট খেলেই ক্রিকেটাররা এখানে এসেছেন। তাঁদের ইতিবাচক প্রতিক্রিয়া উৎসাহব্যাঞ্জক।

রোহিতের কথায়, নবাগতদের মনের মতো পরিবেশ নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। সকলেই জানেন কার কী করণীয়। ফলে লাগাতার তাঁদের সঙ্গে কথা বলার দরকার পড়ে না। জুরেল শান্ত থেকে জমাটি খেলা খেলেছেন, উইকেটের চারদিকে শট খেলেছেন। তাঁর প্রথম ইনিংসের ৯০ যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গিলের সঙ্গে দ্বিতীয় ইনিংসের জুটি।

সিনিয়র ক্রিকেটারদের জুতোয় পা গলানো সহজ কাজ নয়। রোহিত বলেন, মূল প্লেয়ারদের না পাওয়া সুখকর নয়। তবে দলগতভাবে কিছু করার থাকে না। যেভাবে তরুণ ক্রিকেটাররা নিজেদের মেলে ধরেছেন তা খুবই ভালো। এমন পারফরম্যান্স কেরিয়ার দীর্ঘায়িত করার পথ প্রশস্ত করে, অনুপ্রাণিত করে। আমরা সব টেস্টই জেতার লক্ষ্যে নামি। দারুণ সিরিজ চলছে। আশা করি, পঞ্চম টেস্টেও আমরা ভালো ফল নিশ্চিত করতে পারব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+