IND vs ENG: রোহিতের শতরানে ধরাশায়ী ৭৩ বছরের রেকর্ড! কোন কিংবদন্তিদের টপকালেন হিটম্যান?

IND vs ENG: রোহিত শর্মা রাজকোট টেস্টের প্রথম দিনেই শতরান হাঁকিয়েছেন। তাঁর এবং রবীন্দ্র জাদেজার সেঞ্চুরি, সঙ্গে অভিষেক ম্যাচে সরফরাজ খানের ঝোড়ো হাফ সেঞ্চুরি ভারতের ভিত মজবুত করেছে।

প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৮৬ ওভারে ৫ উইকেটে ৩২৬। রবীন্দ্র জাদেজা ১১০ ও নাইট ওয়াচম্যান কুলদীপ যাদব ১ রান নিয়ে কাল দ্বিতীয় দিনের খেলার সূচনা করবেন।

IND vs ENG: রোহিতের শতরানে ধরাশায়ী ৭৩ বছরের রেকর্ড!

রোহিত আজ টেস্ট কেরিয়ারের একাদশ শতরানের সৌজন্যে গড়লেন ঈর্ষণীয় নজির। ভেঙে দিলেন ৭৩ বছরের পুরানো এক রেকর্ড। ভারত অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি বয়সে শতরানের রেকর্ডটি এতদিন ছিল বিজয় হাজারের দখলে। যা আজ ছিনিয়ে নিলেন রোহিত।

১৯৫১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই শতরান পেয়েছিলেন বিজয় হাজারে। তিনি শতরানটি করেছিলেন ৩৬ বছর ২৭৮ দিনের মাথায়। রোহিতের আজ বয়স ৩৬ বছর ২৯১ দিন। ফলে সবচেয়ে বেশি বয়সে ভারত অধিনায়ক হিসেবে শতরান হাঁকিয়ে হাজারেকে পিছনে ফেলে দিলেন রোহিত।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শতরানকারীদের তালিকায় আজই রোহিত টপকে গেলেন বেন স্টোকস, উসমান খোয়াজাকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রোহিত অষ্টম শতরানটি পূর্ণ করেন এদিন। স্টিভ স্মিথ ও কেন উইলিয়ামসনেরও ৮টি করে সেঞ্চুরি রয়েছে। জো রুট ১২টি ও মার্নাস লাবুশেন ৯টি শতরান করেছেন ICC WTC-তে।

রোহিতের এদিনের ইনিংসে ছিল ১৪টি চার ও তিনটি ছয়। টেস্টে ছয় মারার নিরিখে মহেন্দ্র সিং ধোনিকে পিছনে ফেলে দিলেন রোহিত। ধোনির টেস্টে ৭৮টি ছক্কা রয়েছে। রোহিত ৮০তম ছক্কা হাঁকিয়েছেন এদিন। রোহিতের সামনে বীরেন্দ্র শেহওয়াগ রয়েছেন, টেস্টে যাঁর ওভার বাউন্ডারির সংখ্যা ৯০টি।

টেস্ট অধিনায়ক হিসেবে শতরানকারীদের তালিকায় রোহিত স্পর্শ করলেন কপিল দেবকে। দুজনেই ভারত অধিনায়ক হিসেবে টেস্টে ৩টি সেঞ্চুরি করেছেন। তাঁরা রইলেন নবম স্থানে। এই তালিকায় ২০টি শতরান হাঁকানো বিরাট কোহলি সকলের উপরে। তারপর রয়েছেন যথাক্রমে সুনীল গাভাসকর (১১), মহম্মদ আজহারউদ্দিন (৯), সচিন তেন্ডুলকর (৭), সৌরভ গঙ্গোপাধ্যায় (৫), মনসুর আলি খান পতৌদি (৫) এবং রাহুল দ্রাবিড় (৪)। আর ৪২ রান করলে টেস্টে রোহিতের চার হাজার রান পূর্ণ হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+