IND vs ENG: ভারতের সফল টেস্ট অধিনায়কদের তালিকার প্রথম পাঁচে রোহিত, টপকালেন গাভাসকর ও পতৌদিকে

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ ৪-১ ব্যবধানে জিতল ভারত। এই সিরিজ জয়ের সঙ্গে সঙ্গে অধিনায়ক হিসেবেও অনেকটাই এগিয়ে গেলেন রোহিত শর্মা।

টেস্টে ভারতের সফল অধিনায়কদের তালিকার প্রথম পাঁচে চলে এলেন রোহিত। পিছনে ফেলে দিলেন সুনীল গাভাসকর ও মনসুর আলি খান পতৌদিকে।

IND vs ENG

রোহিতের নেতৃত্বে ভারত ১৬টি টেস্ট খেলেছে। ধরমশালায় অধিনায়ক হিসেবে রোহিত দশম টেস্ট জয়ের সাক্ষী থাকলেন। হায়দরাবাদ টেস্টে ভারত পরাস্ত হয়েছিল ইংল্যান্ডের কাছে। তারপর টানা চারটি টেস্ট জিতল। রোহিতের অধিনায়কত্বে ভারত চারটি টেস্টে হেরেছে, ২টি ড্র হয়েছে।

অধিনায়ক হিসেবে টেস্ট জয়ের নিরিখে রোহিত এদিন পিছনে ফেলে দিলেন সুনীল গাভাসকর ও মনসুর আলি খান পতৌদিকে। গাভাসকরের নেতৃত্বে ৪৭টি ও পতৌদির ক্যাপ্টেন্সিতে ভারত ৪০টি টেস্ট খেলেছে, দুই অধিনায়কের আমলে ভারত জিতেছে ৯টি করে টেস্টে।

বিরাট কোহলিই ভারতের সফলতম টেস্ট অধিনায়ক। কোহলির নেতৃত্বে ভারত ৬৮টি টেস্ট খেলে জিতেছে ৪০টিতে, পরাজয় ১৭টিতে, ড্র হয়েছে ১১টি। টেস্ট অধিনায়ক হিসেবে কোহলির সাফল্যের শতকরা হার ৭০.১৭ শতাংশ। মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ভারত ৬০টি টেস্টে ২৭টিতে জিতেছে, হার ১৮টিতে, ড্র ১৫টি।

মহম্মদ আজহারউদ্দিন ভারতকে নেতৃত্ব দিয়েছেন ৪৭টি টেস্টে। আজহারের ক্যাপ্টেন্সিতে ভারত ১৪টি টেস্টে জিতেছে, ১৪টি হেরেছে, ড্র হয়েছে ১৯টি টেস্ট। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বে ভারত ৪৯টি টেস্টের মধ্যে ২১টিতে জিতেছে, হার ১৩টিতে, ড্র ১৫টি টেস্ট।

ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ভারত ২৫টি টেস্টের মধ্যে জিতেছে ৮টিতে, হার ৬টি টেস্টে, ড্র ১১টি। ধরমশালার আগে অবধি ভারত যতগুলি টেস্ট খেলেছিল তার মধ্যে ড্র ছিল ২২২টি। জয়ের চেয়ে পরাজয় ছিল বেশি। ভারত ধরমশালায় ৫৭৯তম টেস্ট খেলল। এই জয় ছিল ১৭৮তম। ভারত ১৭৮টি টেস্টে পরাজিত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+