IND vs ENG: ক্ষুধা সূচক মেপেই সুযোগ, কাদের কড়া বার্তা রোহিতের? WTC পয়েন্ট তালিকায় উল্লেখযোগ্য অগ্রগতি ভারতের

IND vs ENG: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতের অবস্থান আরও মজবুত হলো। রাঁচি টেস্ট জেতায় অবশ্য এক নম্বর জায়গা থেকে নিউজিল্যান্ডকে সরাতে পারেননি রোহিতরা।

ভারতের পয়েন্ট-পার্সেন্টেজ বা সাফল্যের শতকরা হারের অনেকটাই উন্নতি হলো চলতি সিরিজে টেস্ট জয়ের হ্যাটট্রিক সুনিশ্চিত করে। সিরিজ জেতার পর এবার ব্যবধান ৪-১ করলে আরও ভালো জায়গায় পৌঁছে যাবে ভারত।

IND vs ENG: WTC পয়েন্ট তালিকায় উল্লেখযোগ্য অগ্রগতি ভারতের

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। চার টেস্টে তারা জিতেছে তিনটি, হেরেছে একটি, ৩৬ পয়েন্ট নিয়ে কিউয়িদের সাফল্যের শতকরা হার ৭৫ শতাংশ। ভারত ৮ টেস্টে ৬২ পয়েন্টে পৌঁছে গেল। সাফল্যের শতকরা হার ৫৯.৫২ থেকে বেড়ে হলো ৬৪.৫৮।

ইংল্যান্ড ৯ দলের মধ্যে রয়েছে আটে। ৯ টেস্টে ৩টি জিতেছে, রাঁচটিতে হেরেছে, একটি ড্র, তাদের সাফল্যের হার ১৯.৪৪ শতাংশ। ভারতের পর তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া (৫৫ শতাংশ), চারে আছে বাংলাদেশ (৫০ শতাংশ)। পাকিস্তানের সাফল্যের হার ৩৬.৬৬ শতাংশ, ওয়েস্ট ইন্ডিজের ২৫, দক্ষিণ আফ্রিকার ১৯.৪৪। শ্রীলঙ্কা ২টি টেস্টের ২টিতেই হেরে সকলের নীচে।

টেস্ট সিরিজ জয় সুনিশ্চিত করতে সিনিয়রদের অনুপস্থিতিতে যেভাবে তরুণরা এগিয়ে এসেছেন তার প্রশংসা করেছেন রোহিত শর্মা। এই পারফরম্যান্স তরুণদের আত্মবিশ্বাস বাড়াবে বলে রোহিতের বিশ্বাস। এই দলের অনেকেই আগামী ৫-১০ বছর টেস্ট ক্রিকেটে সাফল্য পাবেন বলে আশাবাদী হিটম্যান। বিদেশে সাফল্য পাওয়া নিয়েও তাঁর সংশয় নেই।

ঈশান কিষাণ, শ্রেয়স আইয়াররা বিসিসিআইয়ের তরফে কড়া বার্তার পরেও প্রথম শ্রেণির ক্রিকেট খেলেননি। ফিটনেসের অজুহাত দিয়ে অনেকেই আইপিএল বা সাদা বলের ক্রিকেটকে গুরুত্ব দিতে চাইছেন বলে অভিযোগ। আজ কারও নাম না করে কিন্তু কড়া বার্তাই দিলেন রোহিত।

রোহিত সাংবাদিক বৈঠকে বলেন, আইপিএল ভালো। তবে টেস্ট ক্রিকেট সবচেয়ে কঠিন ফরম্যাট। সেই ফরম্যাটে কঠিন পরিস্থিতিতে যাঁরা দলকে জেতাচ্ছেন তাঁদের প্রাধান্য দিতেই হবে। এই সিরিজে তিনটি টেস্ট আমরা জিতলেও পরিস্থিতি সহজ ছিল না। ব্যাটাররা দীর্ঘক্ষণ ব্যাট করে, বোলাররা দীর্ঘ স্পেল করে জিতিয়েছেন।

রোহিতের কথায়, এই কঠিন ফরম্যাটে যাঁদের সাফল্যের খিদে রয়েছে তাঁদের সুযোগ দেওয়া হবে। যাঁদের খিদে নেই তা দেখলেই বোঝা যায়। সুযোগ আসে অল্প সময়ের জন্যেই। সেই সুযোগের সদ্ব্যবহার যাঁরা করবেন তাঁরাই টিকে থাকবেন। ফলে যাঁদের খিদেই নেই, তাঁদের খেলানোর কোনও অর্থই নেই।

তবে এরপরই রোহিত কিছুটা সাবধানীভাবেই বলেন, দলে থাকা ক্রিকেটারদের পাশাপাশি যাঁরা দলের বাইরে রয়েছেন তাঁদের মধ্যে সাফল্যের খিদে নেই সেটা আমি দেখিনি। কিন্তু ওয়াকিবহাল মহলের মতে, ঈশান, শ্রেয়সদের টেস্ট দলে ফেরার সম্ভাবনা যে অদূর ভবিষ্যতে নেই তা স্পষ্ট হয়ে গেল। সিনিয়রদের অনুপস্থিতিতে তাঁদের অভাব মেটাতে যেভাবে তরুণরা নিজেদের মেলে ধরেছেন, তার প্রশংসা এদিন বারেবারেই করেন হিটম্যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+