IND vs ENG: ভারতীয় টি২০ দলের সাফল্যের রহস্য ফাঁস, কোন মন্ত্রে ভালো খেলছে সূর্যকুমারের দল? দেখুন ভিডিও

মঙ্গলবার রাজকোটে তৃতীয় টি২০ ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল। প্রথম দুটি টি২০ ম্যাচ জিতে আপাতত সিরিজ জয়ের দুয়ারে টিম ইন্ডিয়া। রাজকোটে নামার নামার আগে রাজকীয় মেজাজে ভারতীয় দলের ক্রিকেটাররা। একটা দলের সাফল্য পাওয়ার জন্য পরিবেশ ফিল গুড হওয়া প্রয়োজন, তারই প্রতিচ্ছবি দেখা গেল তৃতীয় টি২০ ম্যাচে নামার আগে।

সাম্প্রতিক সময় টেস্ট বা একদিনের দল ভালো না খেললেও টি২০ দল কিন্ত দারুন পারফরম্যান্স করছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে অনায়াসে জয় পেয়েছে। এবার ইংল্যান্ডের বিরুদ্ধেও সিরিজ জয়ের দিকেই এগোচ্ছে। কোন মন্ত্রে সাফল্য পাচ্ছে ভারতীয় দল, নেপথ্যে রয়েছে কোন কারণ। আসলে প্রাণবন্ত এনার্জিই ভারতীয় টি২০ দলের সাফল্যের চাবিকাঠি।

মঙ্গলবার ম্যাচের আগে বিসিসিআইয়ের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, সেখানেই দলের প্রাণ চঞ্চল চিত্র তুলে ধরা হয়েছে। পজেটিভ এনার্জি দলের মধ্যে সঞ্চারিত হলে সেটা যে খেলাতেও প্রভাব ফেলে সেটাই তুলে ধরা হয়েছে ছোট্ট এই ভিডিওতে। সেখানেই দেখা যায় ক্রিকেটাররা নিজেদের এনার্জি বৃদ্ধির জন্য একটি বিশেষ ধরনের ফিল্ডিং অনুশীলন করছেন।

এরপর সঞ্জু স্যামসন বলেন, এটা একটা তরুণ দল, অনেক প্রতিভাবান ক্রিকেটাররা আছেন। সবার মধ্যে বন্ধুত্ব ও বন্ডিং খুবই ভালো। এনার্জি সব সময়ই গুরুত্বপূর্ণ যদি পজেটিভ এবং হাই এনার্জি থাকে তাহলে সেটা খেলার সময় খুবই কাজে লাগে। আমাদের দলের মধ্যে এনার্জির পারদ সব সময়ই বেশি থাকে। এটা খুবই ভালো একটা দিক।

এরপর দলের ফিল্ডিং কোচ টি দিলীপ বলেন, ক্রিকেটারদের মধ্যে সব সময়ই এনার্জি ভরপুর থাকে। ফিল্ডিংয়ের সময় ক্রিকেটারদের মধ্যে থেকে সেটা বার করে আনাটাই আমার কাজ থাকে। প্রত্যেক ক্রিকেটারই খুব উজ্জীবিত থাকে। আপাতত সিরিজে ২-০ ফলে এগিয়ে আছে ভারতীয় দল। রাজকোটে জিততে পারলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে ভারতীয় দলের।


ভারতীয় দল যে ছন্দে আছে তাতে তৃতীয় ম্যাচে তাদের হারানো কঠিন হবে ইংল্যান্ড দলের কাছে। রোহিত শর্মা আন্তর্জাতিক টি২০ থেকে অবসরের পর ক্ষুদ্রতম ফর্ম্যাটে ভারতীয় দলের স্থায়ী অধিনায়ক হয়েছেন সূর্যকুমার যাদব। তবে তাঁর ফর্ম কিছুটা চিন্তায় রেখেছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ককে। হার্দিক এবং অক্ষর নিজের রাজ্যের মাঠে খেলতে নামছেন। ফলে দুই ভূমিপুত্রের দিকে আজকের ম্যাচে নজর থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+