IND vs ENG: চোট নিয়েই মাঠ ছাড়লেন জাদেজা? নির্ভরযোগ্য অলরাউন্ডারকে নিয়ে আশঙ্কার কালো মেঘ ভারতীয় শিবিরে
ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট ম্যাচে খেলবেন না বিরাট কোহলি। হায়দরাবাদে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে কোহলির অভাব অনুভব হয়নি। কারণ যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে বড় রান করেছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে পুরোপুরি ব্যর্থ হল ভারতের টপ অর্ডার। তার উপর চোটের উদ্বেগ ভারতীয় দলে।
প্রথম ইনিংসে জাড্ডুর ৮৭ রানে।র ইনিংসটা সাজানো ছিল সাতটি চার এবং দুটি ছক্কা দিয়ে। জো রুট রবীন্দ্র জাডেজার শতরানের পথ রুদ্ধ করে দিয়েছিলেন। আর দ্বিতীয় ইনিংসে জাদেজার সংগ্রহ মাত্র ২। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের দুরন্ত থ্রোয়ে রান আউট হলেন। তার থেকেও উদ্বেগ জনক দৃশ্য দেখা গেল জাড্ডুর প্যাভিলিয়নে ফেরার সময়।

তবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জাদেজার চোটের বিষয়ে এই প্রতিবেদন প্রকাশ করা পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি। এরআগে দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টেস্টেও খেলতে পারেননি জাদেজা। তবে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছিলেন। এবার কিন্তু হ্যামস্ট্রিংয়ের আশঙ্কা সত্যি হলে সমস্যায় পড়তে পারে দল। কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে এখনও চারটি টেস্ট ম্যাচ বাকি আছে।
I pray to god that Ravindra Jadeja is fine and nothing is serious❤️
— Rajiv (@Rajiv1841) January 28, 2024
He was holding his hamstring after the runout, I hope it is nothing serious. Ravindra Jadeja is India's all time biggest match winner in test cricket at home. pic.twitter.com/Z5eNPnx7r0
টেস্ট হোক বা সীমিত ওভারের ম্যাচ জাদেজা সব সময়ই ভারতীয় দলের নির্ভরযোগ্য ক্রিকেটার। তাঁর চোটের জন্য দলে থাকাটা সব সময়ই ফ্যাক্টর হয়, একেই কোহলি খেলছেন না প্রথম দুটি টেস্টে। বিরাট কোহলির না থাকাটা কতটা ফ্যাক্টর হল তা ম্যাচ শেষে মূল্যায়ন হবে। তার উপর জাড্ডুর চোটের আশঙ্কা সত্যি হলে সমস্যা আরও বাড়বে রোহিত-রাহুলের।












Click it and Unblock the Notifications