IND vs ENG: অ্যান্ডারসনকে টপকে জাদেজার অনন্য কীর্তি, আন্তর্জাতিক ক্রিকেটে স্পর্শ ঈর্ষণীয় মাইলস্টোন
IND vs ENG: আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন রবীন্দ্র জাদেজা। আজ নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিকে।
আজ জাদেজা ১টি মেডেন-সহ ৯ ওভারে ২৬ রান খরচ করে তিন উইকেট দখল করলেন। ভারতীয় বোলারদের মধ্যে এই ম্যাচে যা সেরা বোলিং ফিগার।

জো রুট ২০২৩ সালের বিশ্বকাপের পর এই প্রথমবার ওডিআই খেলতে নেমেছিলেন। তিনে নেমে ৩১ বলে ১৯ রান করেন। জাদেজার বলে লেগ বিফোর হন রুট। এ ছাড়া ৫১ রান করা জেকব বেথেল ও আদিল রশিদ (৮)-এর উইকেট দখল করেন জাড্ডু।
ভারত ও ইংল্যান্ডের মধ্যে একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি উইকেট দখলের নজির এতদিন ছিল জেমস অ্যান্ডারসনের দখলে। সেই নজির এদিন ভেঙে দিলেন জাদেজা। জিমির (৪০ উইকেট) রেকর্ড কেড়ে নেওয়া জাড্ডুর ইংল্যান্ডের বিরুদ্ধে আপাতত মোট ওডিআই শিকারের সংখ্যা ৪২।
এদিন তিন উইকেট নেওয়ায় রবীন্দ্র জাদেজার ৩৫২টি আন্তর্জাতিক ম্যাচে মোট উইকেট-সংখ্যা হলো ৬০০। ৮০টি টেস্টে তিনি নিয়েছেন ৩২৩ উইকেট। একদিনের আন্তর্জাতিকে ১৯৮টি ম্যাচে জাদেজার উইকেট-সংখ্যা ২২৩। ৭৪টি টি২০ আন্তর্জাতিকে তাঁর ৫৪টি উইকেট রয়েছে।
ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় জাদেজা উঠে এলেন পাঁচ নম্বরে। জাহির খান (৩০৩ ম্যাচে ৫৯৭ উইকেট) নেমে গেলেন ছয়ে। অনিল কুম্বলে (৪০১ ম্যাচে ৯৫৩ উইকেট) রয়েছেন শীর্ষে।
কুম্বলের পর যথাক্রমে রবিচন্দ্রন অশ্বিন (২৮৭ ম্যাচে ৭৬৫ উইকেট), হরভজন সিং (৩৬৫ ম্যাচে ৭০৭ উইকেট), কপিল দেব (৩৫৬ ম্য়াচে ৬৮৭ উইকেট), রবীন্দ্র জাদেজা, জাহির খান, জাভাগল শ্রীনাথ (২৯৬ ম্যাচে ৫৫১ উইকেট), মহম্মদ শামি (১৯১ ম্যাচে ৪৫২ উইকেট), জসপ্রীত বুমরাহ (২০৪ ম্যাচে ৪৪৩ উইকেট), ইশান্ত শর্মা (১৯৯ ম্যাচে ৪৩৪ উইকেট)।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications