IND vs ENG: বিরাট, রাহানের মতো দুর্ভাগ্য সরফরাজের! রান আউট করিয়ে সমালোচিত জাদেজা, ক্ষমা প্রার্থনা
IND vs ENG: রাজকোটে রোহিত শর্মার সঙ্গে শতরান করেছেন রবীন্দ্র জাদেজা। সৌরাষ্ট্রের জাড্ডু ঘরের মাঠে দ্বিতীয় টেস্ট শতরান করে অপরাজিত রয়েছেন। তবে খচখচানি পিছু তাড়া করছে।
সরফরাজ খান টেস্টে অভিষেকেই আগ্রাসী ব্যাটিং করে নজর কেড়েছেন। যেভাবে খেলছিলেন তাতে কাল তিনিও শতরান পেতেই পারতেন। কিন্তু জাদেজার মস্ত বড় ভুলে হাফ সেঞ্চুরি নিয়েই সন্তুষ্ট থাকতে হলো সরফরাজকে।

জাদেজা তখন টেস্ট শতরানের দোরগোড়ায়। তিনি প্রথমে রান নেওয়ার জন্য ডাকেন সরফরাজকে। তারপরই ফেরত পাঠান। কিন্তু সরফরাজ নিরাপদে ক্রিজে পৌঁছনোর আগেই মার্ক উডের সরাসরি থ্রো ভেঙে দেয় উইকেট। সরফরাজ তখন অনেকটাই দূরে। হতাশা সঙ্গী করে প্যাভিলিয়নের দিকে পা বাড়ান।
সেই সময় দেখা যায় এভাবে রান আউটে রোহিত শর্মা ক্ষিপ্ত হয়ে উঠেছেন। জাদেজার শতরানের জন্য অভিবাদন জানাতে তৈরি হচ্ছিল ড্রেসিংরুম। কিন্তু জাদেজা যেভাবে সরফরাজকে রান আউট করলেন তা দেখেই রোহিত প্রচণ্ড রেগে গিয়ে টুপি খুলে নীচে ছুড়ে মারেন।
তবে টেস্টে জাদেজার সঙ্গে ব্যাট করতে গিয়ে আগে রান আউট হয়েছেন বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে। গত বছর বিরাট কোহলি ২৯তম টেস্ট শতরান পূর্ণ করার পর জাদেজার ভুলে রান আউট হন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২১ করে। ২০২০-২১ মরশুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১২ করা রাহানে রান আউট হন, নন-স্ট্রাইকারে ছিলেন জাড্ডু।
আজ সরফরাজকে রান আউট করার পর অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়েছিলেন জাদেজা। পরে তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, সরফরাজের জন্য খারাপ লাগছে। আমারই ভুল কল ছিল। করজোড়ের ইমোজির পর জাড্ডু সরফরাজের জন্য খেলেন, ওয়েল প্লেড!
সোশ্যাল মিডিয়ায় অবশ্য সমালোচনা ধেয়ে এসেছে জাদেজার দিতে। সরফরাজের বাবা নৌসাদ খান এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, এটা খেলার অঙ্গ। কখনও রান আউট হতে পারে কেউ, অন্যভাবেও আউট হতে পারে। সবটাই ভাগ্যের ব্যাপার। কাউকে দোষারোপ করছি না। ভাগ্য সুপ্রসন্ন হলে সরফরাজ আবার বড় ইনিংস খেলবেন।
সরফরাজ সাংবাদিকদের বলেন, এমন ভুল বোঝাবুঝি খেলারই অঙ্গ। রান আউট কেউ হতেই পারে। এমনটা ঘটা অস্বাভাবিক নয়। লাঞ্চের পর জাদেজার কাছ থেকে জেনেছিলাম পিচ ও খেলার খুঁটিনাটি বিষয়ে। ব্যাটিংয়ের সময়ও জাদেজার সাপোর্ট পেয়েছি।
সরফরাজের কথায়, কিছুটা নার্ভাস ছিলাম। জাদেজা আমাকে বুঝিয়েছিলেন, অভিষেক ম্যাচে কী ধরনের অভিজ্ঞতা হয়। তাঁর অভিষেকের সময় কেমন অভিজ্ঞতা ছিল। প্রথম স্য়ুইপ খেলতে গিয়ে মিস করি। তখন জাদেজা বলেন, কিছুটা সময় নিলেই খেলা সহজ হয়ে যাবে। তাঁর পরামর্শগুলি কাজে লাগাচ্ছিলাম।
𝗦𝘂𝗿𝗽𝗿𝗶𝘀𝗲 𝗦𝘂𝗿𝗽𝗿𝗶𝘀𝗲!
— BCCI (@BCCI) February 15, 2024
A special phone call 📱 after a memorable Test Debut!#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/QcAFa5If9o
রান আউটের পর জাদেজা সরফরাজকে ভুল বোঝাবুঝির কথা বলেছিলেন। সরফরাজ বলেন, ঠিক আছে। এদিকে, দিনের শেষে সদ্য ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স উপহার দেওয়া মুশির খানের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। মুশির হলেন সরফরাজের ভাই। সরফরাজ বলেন, আমার কোনও সমস্যা হলেই মুশিরের খেলা দেখি। আমাদের খেলা একই ধরনের। মুশির দাদাকে টেস্ট অভিষেকের জন্য শুভেচ্ছা জানান। খেলার প্রশংসা করেন। ভাইও একদিন টেস্ট খেলবেন বলে আত্মবিশ্বাসী দাদা সরফরাজ।












Click it and Unblock the Notifications