IND vs ENG:মিলল না স্ত্রী-র ভবিষ্যদ্বাণী, ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে অশ্বিনের মুখে বাবা এবং কঠিন সময়ের কথা
দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে ৫০০ উইকেটের মালিক হলেন রবিচন্দ্রন অশ্বিন। এরআগে ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র অনিল কুম্বলের টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট নেওয়ার কৃতিত্ব ছিল। শুক্রবার রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে জ্যাক ক্রলি হলেন অশ্বিনের ৫০০তম টেস্ট উইকেট।
ক্রিকেটার জীবনেট অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে অবশেষে ৫০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছালেন তামিল এই স্পিনার। সাফল্যের এই দিনেও ক্রিকেট কেরিয়ারে অন্ধকার সময়ের কথা ভুলছেন না আর অশ্বিন। দিনের শেষে সম্প্রচারকারী চ্যানেলে এক ফ্রেম ধরা দিলেন দুই ভারতীয় ৫০০ উইকেট শিকারী। অনিল কুম্বলে এবং আর অশ্বিন।

৫০০ উইকেট পাওয়ার দিনে কেরিয়ারের সবথেকে চ্যালেঞ্জিং দিনগুলির প্রসঙ্গে অশ্বিন বলেন, '২০১৮-১৯ সাল আমার কেরিয়ারে সবথেকে অন্ধকারতম সময়। আইসিসি বিচারে বর্ষসেরা হওয়ার পরও আমাকে কঠিন সময়ের মধ্যে পড়তে হয়েছিল। চোটের সমস্যা ছিল দোসর। কিন্তু ২০২০ সালে লক ডাউনের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আআর কাছে। নিজেকে পুনরাবিষ্কার করতে পারি। তারপর থেকে আজকের এই দিনটা এলআ।। দারুণ একটা জার্নি।'
৫০০ উইকেট প্রসঙ্গে অশ্বিন বলেন, 'এটি বেশ দীর্ঘ যাত্রা। আমি এই ৫০০ তম উইকেটটি আমার বাবাকে উৎসর্গ করতে চাই। আমি আমার জীবনে যা করেছি তার মধ্যে তিনি সবথেকে বেশি অবদান রেখেছেন। তার হার্ট অ্যাটাক হয়েছে। তার স্বাস্থ্যের অবনতি হয়েছে । কিন্তু তিনি নিয়মিত টিভিতে আমার খেলা দেখেছেন এবং অবিরাম সমর্থন করেছেন।'
ছেলের ৫০০ উইকট টিভির পর্দায় দেখেছেন বাবা রবিচন্দ্রন। তিনি বলেন, 'তুমি জ্যাক ক্রলির উইকেট নিয়ে ৫০০ উইকেট পেলে। এটা আমি খুব খুশি হয়েছি। তুমি আরও ভালো করো।'মা চিত্রা বলেন, 'আমরা তোমার জন্য খুবই খুশি হয়েছি, তামিলনাডুর পাশাপাশি গোটা ভারতবর্ষ তোরার জন্য খুশি হয়েছে। আমাদের পরিবার পরিজন সবাইকে তুমি গর্বিত করেছে। অশ্বিন তুমি আরও এগিয়ে যাও।'
যদিও ৫০০ উইকেট নেওয়ার পরও স্ত্রী পৃথ্বীর আশা পূরণ করতে পারলেন না অশ্বিন। কারণ তাঁর স্ত্রী আগাম অনুমান করে জানিয়েছিলেন অশ্বিন তাঁর ৫০০তম উইকেটটি ব্যাটসম্যানকে বোল্ড আউট করবেন। কিন্তু বাস্তব ক্ষেত্রে ক্যাচ আউট করেই ৫০০ উইকেট পেলেন অশ্বিন।
অনিল কুম্বলে অশ্বিনের প্রশংসা করে বলেন, 'দিনের পর দিন এই প্রত্যাশার চাপ নিয়ে বোলিং করাটা সহজ নয়। কিন্তু অশ্বিন সেটা করে দেখাচ্ছেন। শুধু ৫০০ নয়, ৬০০,৭০০ সংখ্যাতেও পৌঁছাতে হবে তোমাকে।'
ম্যাচ প্রসঙ্গে অশ্বিন বলেছেন, 'ম্যাচ এখন ৫০-৫০ হয়ে আছে। রাজকোটের পিচে প্রথম দিকে বল খুব একটা টার্ন করে না। আমরা আশা করছি শেষের দিকে বল টার্ন করবে। আমরা ব্যাটিং ভালো করেছি, আমাদের বোলিংও ভালো হয়েছে। তবে আগামীকাল দিনের শুরুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দ্রুত কয়েকটা উইকেট নিকতে হবে।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications