IND vs ENG: রাজকোটে টেস্টে ভারতের ট্র্য়াক রেকর্ড কেমন? পিচে ঘাস রেখে কি নয়া চমক?

IND vs ENG: রাজকোটে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম কাল এক অনুষ্ঠানের মাধ্যমে নিরঞ্জন শাহের নামাঙ্কিত হচ্ছে।

ফলে নিরঞ্জন শাহ স্টেডিয়াম নামকরণের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচই হচ্ছে পাঁচ টেস্টের সিরিজের এই তৃতীয় টেস্ট। টেস্ট শুরুর ৪৮ ঘণ্টা আগে অবশ্য ধোঁয়াশা রইল পিচ নিয়ে।

IND vs ENG: রাজকোটে টেস্টে ভারতের ট্র্য়াক রেকর্ড কেমন?

রাজকোটে ২০১৬ সালের নভেম্বরে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টটি হয়েছিল। ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন অ্যালাস্টেয়ার কুক, ভারতের বিরাট কোহলি। সেই টেস্টটি ড্র হয়ে গিয়েছিল। ইংল্যান্ড টস জিতে ব্যাট করতে নেমে প্রথমে ৫৩৭ রান তুলেছিল, জবাবে ভারত করেছিল ৪৮৮।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ৩ উইকেটে ২৬০ রান তুলে ডিক্লেয়ার করে। ভারত ৩১০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৭২ রান তোলার পর ম্যাচে যবনিকা পড়েছিল। প্রথম ইনিংসে ইংল্যান্ডের জো রুট ১২৪, মঈন আলি ১১৭ ও বেন স্টোকস ১২৮ রান করেছিলেন।

রবীন্দ্র জাদেজা তিনটি এবং মহম্মদ শামি, উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন ২টি করে উইকেট দখল করেন। প্রথম ইনিংসে ভারতের হয়ে শতরানকারী ছিলেন মুরলী বিজয় (১২৬) ও চেতেশ্বর পূজারা (১২৪)। অশ্বিন খেলেছিলেন ৭০ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের কুক শতরান করেন (১৩০)।

এই স্টেডিয়ামে সর্বশেষ টেস্টটি হয়েছে ২০১৮ সালের অক্টোবরে। পৃথ্বী শ ১৩৪, অধিনায়ক বিরাট কোহলি ১৩৯, রবীন্দ্র জাদেজা অপরাজিত ১০০, চেতেশ্বর পূজারা ৮৬ ও ঋষভ পন্থ ৯২ রান করায় ভারত ৯ উইকেটে ৬৪৯ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছিল। দেবেন্দ্র বিশু নেন ৪ উইকেট।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ ফলো অনে বাধ্য হয় প্রথম ইনিংসে ১৮১ রানে গুটিয়ে গিয়ে। রবিচন্দ্রন অশ্বিন ৪টি ও মহম্মদ শামি ২টি উইকেট দখল করেন। দ্বিতীয় ইনিংসে তিনি অল আউট হয়ে গিয়েছিলেন ১৯৬ রানে। কুলদীপ যাদব পাঁচটি, জাদেজা ৩টি ও অশ্বিন ২ উইকেট নেন।

ফলে বোঝাই যাচ্ছে এখানে স্পিনাররাই সাফল্য পান। এবারও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম। কিন্তু টেস্ট শুরুর আগে রাজকোটের উইকেটে ঘাস রয়েছে। আজ সকালে দেখা গিয়েছে উইকেটের বেশিরভাগ অংশই সবুজ। তবে দুই প্রান্তেই গুড লেংথ স্পট থেকে কিছুটা শুষ্কভাবও দেখা গিয়েছে।

আজ ইংল্যান্ড দল যখন অনুশীলন করছিল তখন পিচে স্প্রে করতে দেখা যায়। তবে জল দেওয়া হয়েছে, নাকি ঘাস শুকিয়ে ফেলার জন্য কোনও রাসায়নিক প্রয়োগ করা হয়েছে সেটা স্পষ্ট হবে কাল পিচ দেখার পরেই। তবে রাজকোটেও স্পিনাররাই দাপট দেখাবেন বলে মনে করছে ক্রিকেট মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+