IND vs ENG: শতরান অধরা যশস্বী-রাহুলের, সোর্ড সেলিব্রেশনের পর সেঞ্চুরির দিকে জাদেজা, ইংল্যান্ডকে চেপে ধরল ভারত

IND vs ENG: হায়দরাবাদ টেস্টে ভারতের জয়ের ভিত প্রস্তুত। আজ সারাদিনে ৬টি উইকেট তুলে নিতে পেরেছেন ইংল্যান্ডের বোলাররা। দিনের শেষে ভারতের স্কোর ১১০ ওভারে ৭ উইকেটে ৪২১ রান।

তিন উইকেট হাতে নিয়ে এখনই ১৭৫ রানে এগিয়ে রয়েছে রোহিত শর্মার দল। যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল শতরান হাঁকাতে না পারলেও কাল সকালে টেস্ট কেরিয়ারের চতুর্থ শতরানের লক্ষ্যে নামবেন রবীন্দ্র জাদেজা।

 IND vs ENG: শতরান অধরা যশস্বী-রাহুলের

২০২২ সালের জুলাইয়ে বার্মিংহ্যামেই ইংল্যান্ডের বিরুদ্ধে ১০৪ রান করেছিলেন জাদেজা। তারপর থেকে ধরলে এদিন তৃতীয় অর্ধশতরান পেলেন, দেখা গেল সোর্ড সেলিব্রেশন। হাফ সেঞ্চুরিকে শতরানে পরিণত করতে জাড্ডুর দরকার ১৯ রান। রবীন্দ্র জাদেজা এদিন চা বিরতির পর ৮৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। সাতটি চার ও ২টি ছয়ের সাহায্যে আপাতত অপরাজিত ১৫৫ বলে ৮১ রানে।

ইংল্যান্ডের ২৪৬ রানের জবাবে প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছিল ২৩ ওভারে ১ উইকেটে ১১৯। যশস্বী জয়সওয়াল ৭৬ ও শুভমান গিল ১৪ রানে অপরাজিত ছিলেন। আজ প্রথম ওভারেই ভারত যশস্বীর উইকেট হারায়। যশস্বী ৭৪ বলে ৮০ রান করে জো রুটের বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে ফেরেন দলের ১২৩ রানের মাথায়।

গিল আউট হলে ৩৪.৫ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১৫৯। ৬৬ বলে ২৩ রান করে শুভমান আউট হন টম হার্টলির বলে। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ছিল ৫০ ওভারে ৩ উইকেটে ২২২ রান। লাঞ্চের পর আউট হন শ্রেয়স আইয়ার। ৬৩ বলে ৩৫ রান করে তিনি রেহান আহমেদের শিকার। ৫২.৩ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ২২৩/৪।

এরপর লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু ৬৪.৫ ওভারে বড় শট খেলতে গিয়ে লোকেশ রাহুল হার্টলির দ্বিতীয় শিকার হন। ৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে তিনি ১২৩ বলে ৮৬ রান করে তিনি আউট হন। শতরান হাতছাড়া করার আক্ষেপ ফুটে ওঠে ব্যাট দিয়ে তিনি মাটিতে আঘাত করায়। প্রত্যাশামতো শটটি খেলতে না পারার জন্য।

২৮৮ রানে পড়েছিল পঞ্চম উইকেট, ষষ্ঠ উইকেটের পতন ৩৫৬ রানে। শ্রীকর ভরত ৮১ বলে ৪১ রান করে জো রুটের বলে লেগ বিফোর হন। এরপরই রান আউট হন রবিচন্দ্রন অশ্বিন (১১ বলে ১)। ৯০.৩ ওভারে ৩৫৮ রানে সপ্তম উইকেট পড়ার পর আর ভারত কোনও উইকেট হারায়নি। অক্ষর প্যাটেল অপরাজিত আছেন ৬২ বলে ৩৫ রানে।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে টম হার্টলি ও জো রুট দুটি করে এবং জ্যাক লিচ ও রেহান আহমেদ একটি করে উইকেট নিয়েছেন। ভারত যে পরিমাণ লিড নিয়ে নিয়েছে জেতার পক্ষে তা যথেষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। লোকেশ রাহুল দিনের শেষে জানান, নির্দিষ্ট কোনও লক্ষ্য নেই। সবে দ্বিতীয় দিন। কাল যতটা সম্ভব ব্যাট করাই লক্ষ্য। অর্থাৎ ভারত এমন জায়গায় যেতে চাইছে যাতে ইনিংস জয় সম্ভব হয়, বা নিদেনপক্ষে বেশি রান তাড়া করতে না হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+