IND vs ENG: ঈশান কিষাণকে নিয়ে কড়া বার্তা দ্রাবিড়ের, ভরতকে নিয়েও ১০০ শতাংশ খুশি নন

IND vs ENG: বিশাখাপত্তনম টেস্ট জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। তবে ভারতীয় দলে উইকেটকিপার-ব্যাটারের পজিশন নিয়ে চিন্তামুক্ত হওয়া যাচ্ছে না।

প্রথম দুটি টেস্টে উইকেটকিপিং করেছেন কেএস ভরত। দলে রয়েছেন ধ্রুব জুরেল। তারই মধ্যে চর্চা চলছে ঈশান কিষাণের অনুপস্থিতি নিয়ে।

IND vs ENG: ঈশান কিষাণকে নিয়ে কড়া বার্তা দ্রাবিড়ের?

নভেম্বরে দেশের হয়ে ঈশান কিষাণকে শেষবার খেলতে দেখা গিয়েছে। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ব্যক্তিগত কারণে অব্যাহতি চান। বিসিসিআই তা মঞ্জুর করে। যদিও এরপর আর কিষাণ মাঠে ফেরেননি। চলতি রঞ্জি ট্রফির ম্যাচেও ঝাড়খণ্ডের হয়ে খেলছেন না।

ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় এদিন বলেন, নিয়ম সকলের জন্যই সমান। ফলে ঈশান কিষাণের বিষয়টি নিয়ে আলাদা করে কিছু বলছি না। তিনি ছুটি চেয়েছিলেন, আমরা তাঁর সেই ব্রেক মঞ্জুর করি। আমি বলছি না তাঁকে ফেরার জন্য ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। কিন্তু ক্রিকেট খেলা তো শুরু করতেই হবে।

দ্রাবিড়ের কথায়, ঈশানকে একেবারেই জোর করা হচ্ছে না। তাঁর সঙ্গে যে আমাদের যোগাযোগ নেই সেটাও নয়। হয়তো তিনি এখনও খেলা শুরুর করার মতো পর্যায়ে আসেননি। সে কারণেই বলব, পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে তাঁকে আগে খেলাটা শুরু করতে হবে, দলে ফেরার জন্য সেটা সর্বাগ্রে জরুরি।

তবে ঋষভ পন্থের অনুপস্থিতিতে কিষাণের যে ভালোভাবে নিজেকে প্রমাণের সুযোগ ছিল সেটা বোঝা গিয়েছে দ্রাবিড়ের বক্তব্যেই। উইকেটকিপার বাছাইয়ের বিষয়টি নির্বাচকদের উপরই ছেড়ে দিয়েছেন দ্রাবিড়। ইংল্যান্ড সিরিজ শুরুর আগেই যিনি স্পষ্ট করে দিয়েছিলেন, লোকেশ রাহুলকে টেস্টে আর কিপিং করতে হবে না।

কেএস ভরতের কিপিং নিয়ে দ্রাবিড় সন্তোষ প্রকাশ করলেও তাঁর ব্যাটিংয়ে যে টিম ম্যানেজমেন্ট খুশি নয় সেটাও স্পষ্ট হয়ে গিয়েছে আজ। তবে এখনও কড়া পদক্ষেপ করা হচ্ছে না। দ্রাবিড় বলেন, ভরতকে নিয়ে হতাশ বলাটা সঠিক হবে না। এই কঠোর শব্দটি প্রয়োগ করব না।

ভারতীয় দলের হেড কোচের কথায়, কখনও কখনও তরুণ ক্রিকেটারদের নিজেদের দক্ষতা মেলে ধরতে সময় লাগে, নিজেদের ছন্দেই তাঁদের উন্নতি হয়। তবে প্লেয়ারদের সুযোগের সদ্ব্যবহার করা চাইবেন সব কোচ। ভরতের কিপিং ভালো হচ্ছে, তবে ব্যাটিং যে ভালো হচ্ছে না তা তিনিও স্বীকার করবেন। উল্লেখ্য, কেএস ভরত হায়দরাবাদ টেস্টে ৪১ ও ২৮ রান করেছিলেন। বিশাখাপত্তনমে ব্যাট হাতে ১৭ ও ৬ রানে আউট হয়েছেন দুই ইনিংসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+