IND vs ENG: ঘূর্ণি পিচেই ইংল্যান্ডকে হায়দরাবাদে স্বাগত জানাচ্ছে ভারত, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত স্টোকস-বাহিনী

IND vs ENG: হায়দরাবাদের উপ্পলে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে ভারত-ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজের প্রথম টেস্ট। স্বাভাবিকভাবেই নজরে বাইশ গজ।

স্পিন-অস্ত্রেই যে বাজবল থামানোর কৌশল ভারত নেবে তা আগে থেকেই বোঝা যাচ্ছিল। হায়দরাবাদের উইকেট দেখতে সেই ধারণাই আরও জোরালো হলো। ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়ও শুরু করে দিলেন মাইন্ডগেম।

IND vs ENG: ঘূর্ণি পিচেই ইংল্যান্ডকে হায়দরাবাদে স্বাগত জানাচ্ছে ভারত

টেস্ট শুরুর ৪৮ ঘণ্টা আগে বাইশ গজে দেখা গেল ঘাস নেই। উইকেট শুষ্ক। বিশেষ করে দুই প্রান্তের গুড লেংথ এরিয়ায়। যা স্পিনারদের মুখে হাসি ফোটানোর পক্ষে যথেষ্ট। ইংল্যান্ড অবশ্য এমন পিচ আঁচ করেই সংযুক্ত আরব আমিরশাহীতে স্পিন সহায়ক উইকেটে প্রস্তুতি নিয়েই এ দেশে এসেছে। আজ অনুশীলনও সেরেছে।

ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা আজ স্টেডিয়ামে গিয়ে পিচ খুঁটিয়ে দেখেন। স্থানীয় এবং বিসিসিআই নিযুক্ত কিউরেটরদের সঙ্গে কথা বলতেও দেখা যায়। সাংবাদিকদের দ্রাবিড় বলেন, পিচের চরিত্র বলা কঠিন। তবে ম্যাচ শুরু হলে সেটা ভালোভাবে বোঝা যাবে।

এরপরই দ্রাবিড় বলেন, পিচ দেখে ভালোই মনে হচ্ছে। বল ঘুরবে। কত তাড়াতাড়ি বল ঘুরবে বা কতটা বল ঘুরবে সেটা নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বল যে ঘুরবে তা মনে হচ্ছে। দ্রাবিড় স্পিন পিচ তৈরির কথা বলে ইংল্যান্ড শিবিরে কাঁপুনি ধরানোর চেষ্টা করলেও মাইন্ডগেম মোকাবিলায় প্রস্তুত থ্রি লায়ন্স।

ইংল্যান্ডের পেসার মার্ক উড বলেন, পিচ নিয়ে আমরা আলোচনা করেছি। তবে পিচ দেখে আমরা যে উদ্বিগ্ন, বিষয়টি সেই পর্যায়ে পৌঁছয়নি। আমরা যে স্পেশ্যাল কিছু করতে পারি, সে ব্যাপারে আত্মবিশ্বাস রয়েছে। আমাদের স্পিনার আছেন, সিম বোলার রয়েছেন, ব্যাটার রয়েছেন, সাম্প্রতিককালে ভালো খেলার উদাহরণও রয়েছে।

উডের কথায়, আমরা জানি আমাদের জন্য বড় কাজ অপেক্ষা করছে। আমরা যে ধরনের পিচে খেলি এখানে তেমন কিছু না পেয়ে হাত গুটিয়ে বসে থাকতে আসিনি। মানিয়ে নিতে হবে। আমাদের এমন একজন অধিনায়ক (বেন স্টোকস) রয়েছেন যিনি সব সময় দলকে এগিয়ে নিয়ে যেতে চান। ফলে উপভোগ্য সিরিজই হবে।

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা বলেছেন, পিচ প্রস্তুত করার পর্যাপ্ত সময় পেয়েছি। ব্যাটারদের পাশাপাশি বোলাররাও এই পিচ থেকে ফায়দা আদায় করে নিতে পারবেন। তবে খেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই পিচে বল ঘুরবে। তবে এই পিচেও কী ধরনের খেলা খেলে সাফল্য মিলবে, রান করা যাবে তা সম্পর্কে এখনকার অভিজ্ঞ ক্রিকেটাররা সকলেই ওয়াকিবহাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+