IND vs ENG: হায়দরাবাদ টেস্ট জমজমাট ইংল্যান্ডের মরণ কামড়ে, পোপের ইনিংসে একাধিক নজির

IND vs ENG: হায়দরাবাদ টেস্ট জমজমাট। টম হার্টলের বিধ্বংসী বোলিংয়ে লড়াইয়ে ইংল্যান্ড। তাঁদের লড়াইয়ের পুঁজি দিয়েছে অলি পোপের স্মরণীয় ইনিংস।

তাঁর এই ইনিংসকে ভারতের মাটিতে অন্যতম সেরা ইনিংস বলে অভিহিত করছেন বিশেষজ্ঞরা। ভারতের মাটিতে কীভাবে ব্যাটিং করার দরকার, তা পোপের ইনিংস দেখে বুঝতে পারবেন ইংল্যান্ডের ব্যাটাররা।

IND vs ENG: হায়দরাবাদ টেস্ট জমজমাট

ইংল্যান্ডের ২৪৬ রানের জবাবে প্রথম ইনিংসে ভারত তুলেছিল ৪৩৬ রান। এরপর ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৪২০ রান তোলায় ভারতের সামনে জয়ের টার্গেট ২৩১। শেষ পাওয়া খবরে ভারতের স্কোর ৫ উইকেটে ১১৪ ।

এই ৪২০ রানের মধ্যে অলি পোপের সংগ্রহ ১৯৬। ১১৩ রানে দ্বিতীয় উইকেট পড়েছিল, সেখান থেকে ১৬৩ রানে পঞ্চম ও ২৭৫ রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটে। সেই পরিস্থিতি থেকে বেন স্টোকসদের লড়াইয়ে রাখলেন পোপ। টেল এন্ডারদের নিয়ে মূল্যবান রান যোগ করে। চার রানের জন্য হাতছাড়া হলো দ্বিশতরান। তবে তাতেও গড়লেন একাধিক নজির।

অলি পোপ ২১টি চারের সাহায্যে ২৭৮ বলে ১৯৬ রান করেন। বোল্ড হলেন জসপ্রীত বুমরাহর বলে। তিনে ব্যাট করতে নেমেছিলেন। তিনি আউট হতেই ইংল্যান্ডের ইনিংসে যবনিক পতন ঘটে। রেহান আহমেদ, টম হার্টলিরা যোগ্য সঙ্গত দিলেন। ৪১৯ রানে অষ্টম ও নবম উইকেট পড়েছিল ইংল্যান্ডের।

ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে ভারতের মাটিতে টেস্টে সর্বাধিক ব্যক্তিগত রানের নিরিখে পোপের এই ইনিংসটি রইল চতুর্থ স্থানে। ২০২১ সালে জো রুট করেছিলেন ২১৮, ১৯৮৫ সালে মাইক গ্যাটিং খেলেন ২০৭ রানের ইনিংস, ১৯৮৫ সালে গ্রেম ফ্লাওয়ার ২০১ রান করেছিলেন। ২০১৩ সাল থেকে ধরলে ভারতের মাটিতে টেস্টে দ্বিতীয় ইনিংসে পোপের এই ইনিংসই সর্বাধিক রানের।

এর আগে ইংল্যান্ডের অ্যালাস্টেয়ার কুক ২০১৬ সালে রাজকোটে দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১৩০। ২০১৭ সালে দিল্লিতে শ্রীলঙ্কার ধনঞ্জয় ডি সিলভা ১১৯ রানে অপরাজিত ছিলেন। ২০১৭ সালেই পুনেতে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ করেছিলেন ১০৯। ২০২২ সালে বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে করেন ১০৭ রান।

ভারতের মাটিতে টেস্টের দ্বিতীয় ইনিংসে দ্বিশতরান রয়েছে দুজনের। ২০০০ সালে জিম্বাবোয়ের অ্যান্ডি ফ্লাওয়ার নাগপুর টেস্টে ৪৪৪ বলে ২৩২ রানে অপরাজিত ছিলেন। ২০১০ সালে নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম, যিনি বর্তমানে ইংল্যান্ডের টেস্ট দলের হেড কোচ, তিনি করেছিলেন ৩০৮ বলে ২২৫ রান।

এ ছাড়া স্যর গারফিল্ড সোবার্স কানপুর টেস্টে ১৯৮ রান করেছিলেন। অল্পের জন্য সোবার্সকে টপকাতে না পারলেও পোপ পিছনে ফেলে দিলেন সঈদ আনোয়ার (১৯৯৯ সালে কলকাতায় অপরাজিত ১৮৮) ও অ্যালাস্টেয়ার কুক (২০১২ সালে আমেদাবাদ টেস্টে ১৭৬)-কে।

এদিকে, ভারত বেশ চাপে পড়ে গিয়েছে। এই টেস্টে অভিষেক হওয়া টম হার্টলি প্রথম পাঁচ উইকেটের মধ্যে চারটি তুলে নিয়েছেন। রোহিত শর্মা ৩৯, যশস্বী জয়সওয়াল ১৫, শুভমান গিল ০ ও অক্ষর প্যাটেল ১৭ রান করে হার্টলির বলে সাজঘরে ফিরেছেন। লোকেশ রাহুল ২২ রান করে জো রুটের বলে আউট হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+