IND vs ENG: ইংল্যান্ডকে রুখতে কোন বিশেষ পরিকল্পনা ভারতের? টেস্টের আগের দিনের অনুশীলনে মাত্র ৬ ক্রিকেটার

IND vs ENG: দলের অনুশীলন দেখে প্রথম একাদশ নিয়ে আঁচ করা যায়। ইংল্যান্ড তো কাল টেস্ট শুরুর আগে আজই ঘোষণা করে দিয়েছে কোন ১১ জন বিশাখাপত্তনম টেস্ট খেলবেন।

কিন্তু ভারত আজ দল ঘোষণা দূরের কথা, জোরদার অনুশীলনই করল না। টেস্টের আগের দিন অপশনাল প্র্যাকটিসে হাজির রইলেন মাত্র ৬ ক্রিকেটার। যদিও গতকাল পুরোদমে অনুশীলন করেছিল রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষাণধীন ভারত।

IND vs ENG: ইংল্যান্ডকে রুখতে কোন বিশেষ পরিকল্পনা ভারতের?

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন 'লোকাল বয়' কেএস ভরত। ভারতীয় দলের উইকেটরক্ষক বুঝিয়ে দিলেন, প্রথম টেস্টে দলের পরাজয়ের পর এই টেস্টের আগে চোটের কারণে রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল ছিটকে গেলেও ড্রেসিংরুমে কোনও উদ্বেগ নেই। সব কিছু স্বাভাবিকই।

প্রথম টেস্টে ভারতীয় স্পিনারদের পরিকল্পনা খাটেনি অলি পোপের আগ্রাসী স্যুইপ ও রিভার্স স্যুইপের সামনে। তা থেকে শিক্ষা নিয়ে ভারতীয় দলও দ্বিতীয় টেস্টে এই পন্থা অবলম্বন করতে পারে বলে ইঙ্গিত দিলেন ভরত। তাঁর কথায়, আমাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে। পোপ খুব ভালো খেলেছেন। আমরা আরও ভালো খেলতে পারি। রিভার্স স্যুইপ-সহ বেশ কিছু পরিকল্পনা আছে।

ভরতের কথার ইঙ্গিত অবশ্য মিলেছে দ্বিতীয় টেস্টের আগে দুটি ট্রেনিং সেশনে। ব্যাটারদের বেশ কিছু স্যুইপ শট মারতে দেখা গিয়েছে। ভরত বলেন, ভারতের উইকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে। আমরাও স্যুইপ, রিভার্স স্যুইপ মারতে পারি। তবে সবটাই নির্ভর করবে পরিস্থিতির উপর। সেইমতো পরিকল্পনা অনুযায়ী ব্যাটাররা খেলবেন।

ভরতের কথায়, প্রথম টেস্টের আগেও রিভার্স স্যুইপ আমরা প্র্যাকটিস করেছিলাম। আগের টেস্টের মতোই এই টেস্টেও স্বাধীনভাবে খেলার কথাই বলা হয়েছে। ওই ধরনের শট খেলাটা অবশ্যই ব্যাটারদের সিদ্ধান্ত। পরিস্থিতি অনুযায়ী দরকার হলে ওই ধরনের শট ব্যাটাররা খেলবেন।

ইংল্যান্ডের একাদশে বিশেষ করে বোলারদের টেস্ট খেলার অভিজ্ঞতা বিশেষ নেই। তবু তাঁদের সমীহই করছে ভারতীয় শিবির। ভরত জানান, প্রথম টেস্টের পরেও ক্রিকেটাররা রিল্যাক্সড রয়েছেন। দলের তরফে বলা হয়েছে প্যানিক না করতে। কেন না, দীর্ঘ সিরিজের মাত্র একটা টেস্টই হয়েছে।

আজ অপশনাল প্র্যাকটিসে হাজির ছিলেন শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, সৌরভ কুমার, সরফরাজ খান, রজত পাটীদার ও ধ্রুব জুরেল। শুভমান রানে ফিরতে মরিয়া। বাঁহাতি স্পিনারদের দীর্ঘক্ষণ সামলালেন নেটে। সরফরাজ খান ও রজত পাটীদারের মধ্যে একজনের টেস্ট অভিষেক হচ্ছেই। দুজনেরই হবে কিনা তা বলা যাচ্ছে না। কেন না, রোহিত শর্মা এদিন সাংবাদিকদের সামনে এলেন না। যদিও এলেও স্বভাবসিদ্ধভাবে তিনিও একাদশ খোলসা করতেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+