Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ENG: নাগপুরেই ধুলোয় মিশতে পারে স্টার্কের কীর্তি, সুবর্ণ সুযোগের সদ্ব্যবহারে শামির চাই ৫ উইকেট

IND vs ENG: বৃহস্পতিবার থেকে নাগপুরের জামঠায় ভিসিএ স্টেডিয়ামে প্রথম একদিনের আন্তর্জাতিকে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। প্রায় ৬ বছর পর এখানে কোনও ওডিআই হচ্ছে।

এই ম্যাচে মহম্মদ শামির সামনে দুরন্ত রেকর্ড গড়ার সুবর্ণ সুযোগ। পাঁচটি উইকেট ঝুলিতে পুরলেই শামি ছিনিয়ে নেবেন মিচেল স্টার্কের ঈর্ষণীয় রেকর্ড।

IND vs ENG

২০২৩ সালের বিশ্বকাপের পর এই প্রথম কোনও একদিনের আন্তর্জাতিক খেলবেন শামি। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে দীর্ঘ সময় পর শামির ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে। রাজকোটে উইকেট পাননি। তবে মুম্বইয়ে ২৫ রান খরচ করে নিয়েছেন ৩ উইকেট।

গোড়ালির অপারেশনের পর রিহ্যাব, তারই মধ্যে হাঁটুতে চোট। নানাবিধ প্রতিবন্ধকতা কাটিয়ে শামি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন বাংলা দলের হয়ে। রঞ্জি ট্রফি, সৈয়দ মুস্তাক আলি ট্রফি, বিজয় হাজারে ট্রফিতে খেলে জাতীয় দলে প্রত্যাবর্তন।

জসপ্রীত বুমরাহ কবে চোট সারিয়ে মাঠে ফিরবেন তা স্পষ্ট নয়। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওডিআই খেলতে পারবেন কিনা সেটাও জানা যাচ্ছে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বুমরাহ এখনও অনিশ্চিত। ওডিআই দলে নেই মহম্মদ সিরাজ।

এই পরিস্থিতিতে ভারতের ওডিআই দলের বোলিংকে নেতৃত্ দিতে হবে শামিকেই। শামি ১০১টি একদিনের আন্তর্জাতিকে ১০০ ইনিংসে বল করে ১৯৫টি উইকেট নিয়েছেন। সেরা বোলিং ৫৭ রানে সাত উইকেট। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ৫ বার।

২০২৩ সালের বিশ্বকাপ সেমিফাইনালেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেট নেন শামি। সেটাই তাঁর কেরিয়ারের সেরা বোলিং। ওই বিশ্বকাপেই শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইনিংসে পাঁচটি করে উইকেট নিয়েছিলেন।

২০২৩ সালে শামি ইনিংসে অন্তত পাঁচ উইকেট নিয়েছেন মোট চারবার। ২০১৯ সালে বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি প্রথমবার ওডিআইয়ে ইনিংসে পাঁচ উইকেট ঝুলিতে পোরেন। এবার দেশের মাটিতে শামি ইংল্য়ান্ডের বিরুদ্ধে নাগপুরে পাঁচ উইকেট নিলেই গড়বেন মহাকীর্তি।

একদিনের আন্তর্জাতিকে দ্রুততম ২০০টি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের দখলে। স্টার্কের এই রেকর্ড গড়তে লেগেছিল ১০২তম ওডিআইয়ের ১০২তম ইনিংস। শামি নাগপুরে খেলবেন কেরিয়ারের ১০২তম ওডিআই, তবে তিনি ১০১তম ইনিংসে বোলিং করবেন।

ফলে নাগপুরে শামি যদি পাঁচ উইকেট নেন তাহলে স্টার্কের রেকর্ড ভাঙবেন। ২০০তম উইকেট দখল করতে পাকিস্তানের সাকলিন মুস্তাকের লেগেছিল ১০৪টি ম্যাচ, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের ১০৭টি, অস্ট্রেলিয়ার ব্রেট লি-র ১১২টি, দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ডের ১১৭টি, পাকিস্তানের ওয়াকার ইউনিসের ১১৮টি ওডিআই।

এ ছাড়া শেন ওয়ার্ন ১২৫টি, দক্ষিণ আফ্রিকার মাখায়া এনতিনি ১২৬টি, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ১২৭টি ও অস্ট্রেলিয়ার মিচেল জনসন ১২৯টি ম্যাচ খেলে ২০০তম ওডিআই উইকেট ঝুলিতে পোরেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+